হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে র‌্যাবের অভিযানে ৯০ হাজার ইয়াবাসহ আটক-২

আব্দুস সালাম,টেকনাফ::

আব্দুস সালাম,টেকনাফ::

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ন

টেকনাফে অভিযান চালিয়ে ৯০হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

মঙ্গলবার (২৫নভেম্বর) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার আবদুর রহিমের ছেলে আব্দুল্লাহ (২৭),একই এলাকার
ছৈয়দ আহম্মদের স্ত্রী আনোয়ারা বেগম।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া অফিসার)সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক।

আরও পড়ুন

বাংলাদেশের ২৭২ রানের জবাবে ১ উইকেটে ৮৯ রান নিয়ে চা-বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ

তিনি জানান,মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে র‌্যাব-১৫,সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ সদর ইউপিস্থ ১নং ওয়ার্ড মিঠাপানির ছড়া এলাকায় কিছু মাদককারবারী ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যে চৌকস আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়।এসময় ৯০হাজার পিস ইয়াবা ও দুটি বাটন ফোনসহ দুই মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে র‌্যাবের অভিযানে ৯০ হাজার ইয়াবাসহ আটক-২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে র‌্যাবের অভিযানে ৯০ হাজার ইয়াবাসহ আটক-২

প্রতিবেদক: আব্দুস সালাম,টেকনাফ:: | প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ন
Print Image
টেকনাফে অভিযান চালিয়ে ৯০হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। মঙ্গলবার (২৫নভেম্বর) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার আবদুর রহিমের ছেলে আব্দুল্লাহ (২৭),একই এলাকার ছৈয়দ আহম্মদের স্ত্রী আনোয়ারা বেগম। এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া অফিসার)সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক। তিনি জানান,মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে র‌্যাব-১৫,সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ সদর ইউপিস্থ ১নং ওয়ার্ড মিঠাপানির ছড়া এলাকায় কিছু মাদককারবারী ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যে চৌকস আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়।এসময় ৯০হাজার পিস ইয়াবা ও দুটি বাটন ফোনসহ দুই মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×