কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব পানখালী এলাকায় র্যাব-১৫ এর একটি বিশেষ অভিযানে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩৭ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়েছে। এ সময় তাদের আশ্রয়দাতা স্থানীয় এক নারী গৃহকর্ত্রীকেও আটক করে র্যাব।
আটককৃত হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী গ্রামের নুর আলমের স্ত্রী মোছাঃ ইয়াছমিন আক্তার (৩৪)।
আটককৃত নারী বাড়ির মালিক বলে জানা গেছে। আটককৃত নারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। অন্যান্য আশ্রয়দাতা বাড়ির মালিকরা অভিযান চলাকালে পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার( ৭ অক্টোবর) রাতের এ অভিযানে পূর্ব পানখালী এলাকার একাধিক ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব রোহিঙ্গা নাগরিকদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৫ এর একটি আভিযানিক দল।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
র্যাব জানায়, এসব রোহিঙ্গা ব্যক্তি দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে এসে স্থানীয়ভাবে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিল। এদের মধ্যে কেউ কেউ অপহরণ, খুন, গুমসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, রোহিঙ্গারা যাতে ক্যাম্প ছেড়ে লোকালয়ে অবৈধভাবে অবস্থান করতে না পারে, সে লক্ষ্যে র্যাব নিয়মিত অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




মন্তব্য করুন