কক্সবাজারের টেকনাফ থেকে সিএনজিচালিত অটোরিকশায় অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় দিল মোহাম্মদ (৩৪) নামের এক চালককে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি।
এসময় চালকের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং পাচারে ব্যবহৃত সিএনজি ও মোবাইল ফোনটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে হোয়াইক্যং চেকপোস্টে বিজিবি’র ডগ স্কোয়াডের সহায়তায় এ অভিযান চালানো হয়। আটক দিল মোহাম্মদ টেকনাফ উপজেলার পশ্চিম লেদা গ্রামের (ডাকঘর: রঙ্গীখালী) মৃত কুলা মিয়ার ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে টেকনাফ থেকে কক্সবাজার অভিমুখী একটি সিএনজি অটোরিকশা হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি শুরু করেন।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
এসময় বিজিবি’র প্রশিক্ষণপ্রাপ্ত ডগ ‘রকি’ (নারকোটিক্স) সিএনজিটির ব্যাটারির ভেতরে মাদকের অস্তিত্ব শনাক্ত করে। পরে তল্লাশি চালিয়ে ব্যাটারির ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা নীল রঙের পলিথিনে মোড়ানো ৬টি মিনি প্যাকেটে মোট ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেছে যে, সে বিক্রির উদ্দেশ্যে টেকনাফ থেকে এই ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার নিয়ে যাচ্ছিল।
তিনি আরও জানান, এই মাদক চালানের পেছনে জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র এমন কঠোর অবস্থান এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




মন্তব্য করুন