কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ও একটি অটো রিকশা জব্দসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল) অলক বিশ্বাস।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে হোয়াইক্যং বাজার সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্রের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষং গ্রামের শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম (২৩) ও তেচ্ছিব্রীজ গ্রামের মৃত জামালের ছেলে আমির হোসেন (৪৫)।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা গাড়ি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




মন্তব্য করুন