হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ১৬ লিটার চোলাই মদসহ ইজিবাইক আটক, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে ১৬ লিটার দেশীয় চোলাই মদসহ ৫ জনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ( বিজিবি)। এসময় একটি ইজিবাইক জব্দ করতে সক্ষম হয়। শনিবার দুপুর ২টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন টেকনাফের নাইট্যং পাড়ার বাসিন্দা আব্দুল জাব্বার এর ছেলে ইয়াছিন আরফাত, আমিন শরীফের ছেলে এনায়েত উল্লাহ,দিল মাহমুদের ছেলে আব্দুর রহমান,বাবুল হোসেনের ছেলে রাশেদুল করিম নিজাম ও মোহাম্মদ জলিল এর ছেলে মোহাম্মদ আমিন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, দমদমিয়া বিওপি চেকপোস্টে দায়িত্ব পালনরত সদস্যরা মাদক শনাক্তকরণে ব্যবহৃত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত K-9 (কে-নাইন) ডগ “মেঘলা”-এর সহায়তায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন।এসময় হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজিবাইক চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি শুরু করা হয়।

তল্লাশির সময় ‘মেঘলা’ নির্দিষ্ট এক যাত্রী ও ইজিবাইকের ভেতরে মাদকদ্রব্যের উপস্থিতির সংকেত দেয়।পরবর্তীতে বিজিবি সদস্যরা ইজিবাইকটি বিস্তারিত তল্লাশি করে পিছনের সিটের নিচে বিশেষভাবে লুকানো পানির বোতলে ভরা ১৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেন।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন—আমাদের কে-নাইন ডগ ‘মেঘলা’র তৎপরতায় মাদকদ্রব্য শনাক্ত করা সম্ভব হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। জব্দকৃত চোলাই মদ ও ইজিবাইকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে ১৬ লিটার চোলাই মদসহ ইজিবাইক আটক, গ্রেপ্তার ৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ১৬ লিটার চোলাই মদসহ ইজিবাইক আটক, গ্রেপ্তার ৫

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে ১৬ লিটার দেশীয় চোলাই মদসহ ৫ জনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ( বিজিবি)। এসময় একটি ইজিবাইক জব্দ করতে সক্ষম হয়। শনিবার দুপুর ২টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন টেকনাফের নাইট্যং পাড়ার বাসিন্দা আব্দুল জাব্বার এর ছেলে ইয়াছিন আরফাত, আমিন শরীফের ছেলে এনায়েত উল্লাহ,দিল মাহমুদের ছেলে আব্দুর রহমান,বাবুল হোসেনের ছেলে রাশেদুল করিম নিজাম ও মোহাম্মদ জলিল এর ছেলে মোহাম্মদ আমিন। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, দমদমিয়া বিওপি চেকপোস্টে দায়িত্ব পালনরত সদস্যরা মাদক শনাক্তকরণে ব্যবহৃত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত K-9 (কে-নাইন) ডগ “মেঘলা”-এর সহায়তায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন।এসময় হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজিবাইক চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি শুরু করা হয়। তল্লাশির সময় ‘মেঘলা’ নির্দিষ্ট এক যাত্রী ও ইজিবাইকের ভেতরে মাদকদ্রব্যের উপস্থিতির সংকেত দেয়।পরবর্তীতে বিজিবি সদস্যরা ইজিবাইকটি বিস্তারিত তল্লাশি করে পিছনের সিটের নিচে বিশেষভাবে লুকানো পানির বোতলে ভরা ১৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেন। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন—আমাদের কে-নাইন ডগ ‘মেঘলা’র তৎপরতায় মাদকদ্রব্য শনাক্ত করা সম্ভব হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। জব্দকৃত চোলাই মদ ও ইজিবাইকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×