হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ২৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ জুলাই ২০২৩, ০৯:৩১ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে ২৩ হাজার ৬শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর সদস্যরা। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।

আটক ব্যক্তি উপজেলার হোয়াইক্যং ইউপির ঝিমংখালী এলাকার বাসিন্দা মৃত আবুল মঞ্জুরের ছেলে মো. হেলাল উদ্দিন।

মঙ্গলবার হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন খবরে র‍্যাব-১৫ এর আওতাধীন টেকনাফের হোয়াইক্যং সিপিসি-১ এর একটি আভিযানিক টিম হোয়াইক্যং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করে।

পরে আটক ব্যক্তির স্বীকারোক্তি মোতাবেক তার ঘরে তল্লাশি করে হলুদ রঙের বস্তা থেকে ২৩ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে ২৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ২৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই ২০২৩, ০৯:৩১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে ২৩ হাজার ৬শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর সদস্যরা। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে। আটক ব্যক্তি উপজেলার হোয়াইক্যং ইউপির ঝিমংখালী এলাকার বাসিন্দা মৃত আবুল মঞ্জুরের ছেলে মো. হেলাল উদ্দিন। মঙ্গলবার হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল' অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন খবরে র‍্যাব-১৫ এর আওতাধীন টেকনাফের হোয়াইক্যং সিপিসি-১ এর একটি আভিযানিক টিম হোয়াইক্যং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করে। পরে আটক ব্যক্তির স্বীকারোক্তি মোতাবেক তার ঘরে তল্লাশি করে হলুদ রঙের বস্তা থেকে ২৩ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×