হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ৫হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

আব্দুস সালাম,টেকনাফ ::

আব্দুস সালাম,টেকনাফ ::

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

টেকনাফে অভিযান চালিয়ে ৫হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

আটককৃতরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিব পাড়ার ঈমান হোসেনের ছেলে মোঃ পারভেজ (২১) এবং একই এলাকার নুর আহমদের ছেলে মোহাম্মদ আয়াছ(২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক নাহিদ হাসান সৌরভ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,বুধবার (১০সেপ্টেম্বর) রাতে তাঁরই নেতৃত্বে ডিএনসির টেকনাফ বিশেষ জোনের উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ড গনি মার্কেট রোডের ছোট হাজির মার্কেট হতে আহমদিয়া রাইস এজেন্সি নামীয় দোকানে অভিযান চালায়।এসময় দুইজনের দেহ তল্লাশি করে ৫হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

তিনি আরও জানান,এ ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে উপ পরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে ৫হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ৫হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

প্রতিবেদক: আব্দুস সালাম,টেকনাফ :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
Print Image
টেকনাফে অভিযান চালিয়ে ৫হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটককৃতরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিব পাড়ার ঈমান হোসেনের ছেলে মোঃ পারভেজ (২১) এবং একই এলাকার নুর আহমদের ছেলে মোহাম্মদ আয়াছ(২০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক নাহিদ হাসান সৌরভ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,বুধবার (১০সেপ্টেম্বর) রাতে তাঁরই নেতৃত্বে ডিএনসির টেকনাফ বিশেষ জোনের উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ড গনি মার্কেট রোডের ছোট হাজির মার্কেট হতে আহমদিয়া রাইস এজেন্সি নামীয় দোকানে অভিযান চালায়।এসময় দুইজনের দেহ তল্লাশি করে ৫হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়। তিনি আরও জানান,এ ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে উপ পরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×