হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ৬টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কারবারি আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২, ০৫:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফ থেকে ৬টি বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ মোক্তার হোসেন (২৭) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, আটক মোক্তার হোসেন একজন অস্ত্র ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকারি। আটক মোক্তার হোসেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদার পশ্চিমপাড়ার হাজী নুর আলীর ছেলে।

অভিযানে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে, ৩টি ওয়ানশুটারগান, ১টি ডিবিবিএল, ১টি এসবিবিএল, ১টি খ্রি কোয়াটারগান। এছাড়া ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ রাউন্ড খালি খোসাও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে র‌্যাব ১৫ আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল খাইরুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার ভোর রাতে হ্নীলা ইউনিয়নের মুরালীপাড়া সাকিনস্থ নুরুল হুদা মেম্বারের আম বাগানের দক্ষিণ পাশে পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করা হয়।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

আটকের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব অধিনায়ক জানান, আটক মোক্তার যে সন্ত্রাসীদের হাতে অস্ত্র বিক্রি করতো তাদেরও তথ্য পাওয়া গেছে। তাদেরও ধরতেও অভিযান চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ৬টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কারবারি আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ৬টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কারবারি আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২, ০৫:১২ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফ থেকে ৬টি বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ মোক্তার হোসেন (২৭) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, আটক মোক্তার হোসেন একজন অস্ত্র ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকারি। আটক মোক্তার হোসেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদার পশ্চিমপাড়ার হাজী নুর আলীর ছেলে। অভিযানে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে, ৩টি ওয়ানশুটারগান, ১টি ডিবিবিএল, ১টি এসবিবিএল, ১টি খ্রি কোয়াটারগান। এছাড়া ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ রাউন্ড খালি খোসাও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে র‌্যাব ১৫ আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল খাইরুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার ভোর রাতে হ্নীলা ইউনিয়নের মুরালীপাড়া সাকিনস্থ নুরুল হুদা মেম্বারের আম বাগানের দক্ষিণ পাশে পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করা হয়। আটকের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব অধিনায়ক জানান, আটক মোক্তার যে সন্ত্রাসীদের হাতে অস্ত্র বিক্রি করতো তাদেরও তথ্য পাওয়া গেছে। তাদেরও ধরতেও অভিযান চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×