হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁও উপজেলা কমপ্লেক্সের ভূমি অধিগ্রহণের স্থগিতাদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১০:০৬ পূর্বাহ্ন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স স্থাপন স্থগিতাদেশ পুনরায় ৬ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ২৪ জানুয়ারী এ স্থগিতাদেশ প্রদান করেন।

জানা যায়, ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স স্থাপনে ঈদগাঁও মৌজাধীন ইসলামাবাদে ভূমি অধিগ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ২০২১ সালের ২ নভেম্বর আদেশ জারী করা হয়।

এদিকে ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলমসহ ৬ ব্যক্তি ওই আদেশের বিরুদ্ধে গত ৩ জানুয়ারি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

এ প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট উক্ত উপজেলা কমপ্লেক্স স্থাপনে ৬ মাসের স্থগিতাদেশ দেন।

আরও পড়ুন

রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ কম্প্রেসার বিস্ফোরণ: চার শ্রমিক দগ্ধ, সবাই আশঙ্কাজনক

এ স্থগিতাদেশের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগ আপীল দায়ের করলে গত ২৪ জানুয়ারী হাইকোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা ৬ সপ্তাহের জন্য স্থগিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সুপ্রীম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ ওবাইদুল হাসানের একক বেঞ্চে শুনানী শেষে বিজ্ঞ আদালত এ আদেশ প্রদান করেন।

শুনানীতে সরকার পক্ষে অতিরিক্ত এ্যাটর্নী জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ এবং বিবাদী পক্ষে মনজিল মোর্শেদ যুক্তিতর্ক উপস্থাপন করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁও উপজেলা কমপ্লেক্সের ভূমি অধিগ্রহণের স্থগিতাদেশ স্থগিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁও উপজেলা কমপ্লেক্সের ভূমি অধিগ্রহণের স্থগিতাদেশ স্থগিত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১০:০৬ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স স্থাপন স্থগিতাদেশ পুনরায় ৬ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ২৪ জানুয়ারী এ স্থগিতাদেশ প্রদান করেন। জানা যায়, ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স স্থাপনে ঈদগাঁও মৌজাধীন ইসলামাবাদে ভূমি অধিগ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ২০২১ সালের ২ নভেম্বর আদেশ জারী করা হয়। এদিকে ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলমসহ ৬ ব্যক্তি ওই আদেশের বিরুদ্ধে গত ৩ জানুয়ারি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এ প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট উক্ত উপজেলা কমপ্লেক্স স্থাপনে ৬ মাসের স্থগিতাদেশ দেন। এ স্থগিতাদেশের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগ আপীল দায়ের করলে গত ২৪ জানুয়ারী হাইকোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা ৬ সপ্তাহের জন্য স্থগিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সুপ্রীম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ ওবাইদুল হাসানের একক বেঞ্চে শুনানী শেষে বিজ্ঞ আদালত এ আদেশ প্রদান করেন। শুনানীতে সরকার পক্ষে অতিরিক্ত এ্যাটর্নী জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ এবং বিবাদী পক্ষে মনজিল মোর্শেদ যুক্তিতর্ক উপস্থাপন করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×