হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২, ০৮:৩৭ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৫ ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল আবুল কাশেমের মুদি দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার মৃত মাস্টার সৈয়দ আহম্মদের ছেলে কাউসারুল ইসলাম (৩২) ও মৃত আফুলতুনের ছেলে মো. জসিম উদ্দিন (৩১)।

এসময় দেহ তল্লাশি করে কাউসারুল ইসলাম (৩২) এবং মো. জসিম উদ্দিন (৩১) নিকট থেকে ৪০ হাজার করে মোট ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

আটককৃত আসামিরা জানায়, র‌্যাব সদস্যরা পোঁছানোর পূর্বেই একজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। তারা ও পলাতক আসামি পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ অবৈধভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল।

সংবাদের সত্যতা নিশ্চিত করে সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২, ০৮:৩৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৫ । মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল আবুল কাশেমের মুদি দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার মৃত মাস্টার সৈয়দ আহম্মদের ছেলে কাউসারুল ইসলাম (৩২) ও মৃত আফুলতুনের ছেলে মো. জসিম উদ্দিন (৩১)। এসময় দেহ তল্লাশি করে কাউসারুল ইসলাম (৩২) এবং মো. জসিম উদ্দিন (৩১) নিকট থেকে ৪০ হাজার করে মোট ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামিরা জানায়, র‌্যাব সদস্যরা পোঁছানোর পূর্বেই একজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। তারা ও পলাতক আসামি পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ অবৈধভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল। সংবাদের সত্যতা নিশ্চিত করে সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×