হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফ থেকে ইয়াবা এনে পেকুয়ায় ধরা, আটক ৩

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

সোমবার, ২ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ইয়াবা এনে পেকুয়ায় বিক্রির সময় যৌথ বাহিনীর অভিযানে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় রেজাউল করিমের বাড়িতে অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নর নুর আহমদের স্ত্রী মোস্তফা বেগম (৪১), বাড়ির মালিক রেজাউল করিম (৫৮) এবং তার ছেলে আব্দুর রহিম (২৮)।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শিলখালী কাছারিমুড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পেকুয়া আর্মি ক্যাম্প (১৬ ক্যাভ্যালরি)। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন রাইয়ান ইসলাম। এসময় তিনজনকে ইয়াবাসহ আটক করা হয়।

আরও পড়ুন

কক্সবাজার হিমছড়ি সৈকতে ৩ পর্যটকের মৃত্যু, মুমূর্ষু অবস্থায় উদ্ধার ১, নিখোঁজ ২

পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য আটক ব্যক্তিদের পেকুয়া থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম জানান, অভিযানে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ২৯৭ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফ থেকে ইয়াবা এনে পেকুয়ায় ধরা, আটক ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফ থেকে ইয়াবা এনে পেকুয়ায় ধরা, আটক ৩

প্রতিবেদক: পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :: | প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ইয়াবা এনে পেকুয়ায় বিক্রির সময় যৌথ বাহিনীর অভিযানে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় রেজাউল করিমের বাড়িতে অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নর নুর আহমদের স্ত্রী মোস্তফা বেগম (৪১), বাড়ির মালিক রেজাউল করিম (৫৮) এবং তার ছেলে আব্দুর রহিম (২৮)। যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শিলখালী কাছারিমুড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পেকুয়া আর্মি ক্যাম্প (১৬ ক্যাভ্যালরি)। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন রাইয়ান ইসলাম। এসময় তিনজনকে ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য আটক ব্যক্তিদের পেকুয়া থানায় সোপর্দ করা হয়। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম জানান, অভিযানে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ২৯৭ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×