হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফ র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৬ জুন ২০২২, ০৯:৫১ অপরাহ্ন

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর সদস্যরা
অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ শহীদুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (৫জুন) গভীর রাতে র‌্যাব-১৫ এর সিপিসি-২ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ থানাধীন কাটাখালী মসজিদের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে শহীদুল ইসলাম (১৯), পিতা-আবুল মঞ্জুর, মাতা-খতিজা বেগম, সাং-উলুবনিয়া, ইউপি-হোয়াইক্যং (১নং ওয়ার্ড), থানা-টেকনাফকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত যুবকের দেহ তল্লাশী করে হাতে থাকা শপিং ব্যাগ হতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, দীর্ঘদিন যাবৎ সে মাদক ব্যবসার সাথে জড়িত এবং জব্দকৃত মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

তিনি আরো জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে লিখিত এজাহার দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফ র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফ র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৬ জুন ২০২২, ০৯:৫১ অপরাহ্ন
Print Image
টেকনাফ প্রতিনিধি: টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ শহীদুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (৫জুন) গভীর রাতে র‌্যাব-১৫ এর সিপিসি-২ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ থানাধীন কাটাখালী মসজিদের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে শহীদুল ইসলাম (১৯), পিতা-আবুল মঞ্জুর, মাতা-খতিজা বেগম, সাং-উলুবনিয়া, ইউপি-হোয়াইক্যং (১নং ওয়ার্ড), থানা-টেকনাফকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত যুবকের দেহ তল্লাশী করে হাতে থাকা শপিং ব্যাগ হতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, দীর্ঘদিন যাবৎ সে মাদক ব্যবসার সাথে জড়িত এবং জব্দকৃত মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল। তিনি আরো জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে লিখিত এজাহার দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×