হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৩৩ বস্তা সার ও দুটি নৌকা জব্দ

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে সার ও দুইটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসময় ৩৩ বস্তা সার ২টি হস্তচালিত কাঠের নৌকা। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির দাবি, এসব সার নাফ নদীপথে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।বিজিবি সুত্রে জানা যায় শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দমদমিয়া বিওপির একটি বিশেষ দল জাদিমুড়া এলাকায় অভিযান চালায়।

এ সময় নাফ নদীর তীর থেকে একটি হস্তচালিত কাঠের নৌকাসহ মালিকবিহীন অবস্থায় ১০ বস্তা সার উদ্ধার করা হয়।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

এরপর রাত ১২টা ২০ মিনিটের দিকে পাওয়া আরেকটি তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, একটি চোরাকারবারি চক্র বাংলাদেশ থেকে সার নাফ নদীপথে মিয়ানমারে পাচারের জন্য দমদমিয়া বিওপির আওতাধীন এলাকায় মজুত করেছে।পরে দমদমিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল ওমরখালসংলগ্ন নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে অভিযান চালায়।

সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি হস্তচালিত কাঠের নৌকাসহ আরও ২৩ বস্তা সার উদ্ধার করা হয়। বিজিবির তথ্যমতে, দুটি অভিযানে মোট ৩৩ বস্তা সার ও দুটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৫৯ হাজার ৩০০ টাকা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকসহ অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।জব্দ করা সার ও নৌকার বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৩৩ বস্তা সার ও দুটি নৌকা জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৩৩ বস্তা সার ও দুটি নৌকা জব্দ

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে সার ও দুইটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ৩৩ বস্তা সার ২টি হস্তচালিত কাঠের নৌকা। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির দাবি, এসব সার নাফ নদীপথে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।বিজিবি সুত্রে জানা যায় শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দমদমিয়া বিওপির একটি বিশেষ দল জাদিমুড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নাফ নদীর তীর থেকে একটি হস্তচালিত কাঠের নৌকাসহ মালিকবিহীন অবস্থায় ১০ বস্তা সার উদ্ধার করা হয়। এরপর রাত ১২টা ২০ মিনিটের দিকে পাওয়া আরেকটি তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, একটি চোরাকারবারি চক্র বাংলাদেশ থেকে সার নাফ নদীপথে মিয়ানমারে পাচারের জন্য দমদমিয়া বিওপির আওতাধীন এলাকায় মজুত করেছে।পরে দমদমিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল ওমরখালসংলগ্ন নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি হস্তচালিত কাঠের নৌকাসহ আরও ২৩ বস্তা সার উদ্ধার করা হয়। বিজিবির তথ্যমতে, দুটি অভিযানে মোট ৩৩ বস্তা সার ও দুটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৫৯ হাজার ৩০০ টাকা। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকসহ অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।জব্দ করা সার ও নৌকার বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×