কক্সবাজারের টেকনাফের সীমান্ত দিয়ে প্রায় অর্ধ শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে। এদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে বলে প্রত্যক্ষদশীরা জানিয়েছেন।
মিয়ানমার থেকে পালিয়ে আসা এসব রোহিঙ্গারা টেকনাফের ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে নাফ নদী সাঁতরে এদেশে পালিয়ে এসেছেন।
সোমবার (১৮ আগস্ট) বিকেলের দিকে এসব রোহিঙ্গা নাফ নদী সাঁতরে টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন।
টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক
একটি ভিডিও দেখা যায়, শিশু ও যুবক হঠাৎ করে দৌড়ে সড়কে উঠে আসছেন। এ সময় তাদের শরীরে ভেজা কাপড়চোপড় দেখা যায়।
এ ব্যাপারে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান রোহিঙ্গা অনুপ্রবেশের কথা অস্বীকার করেন।
এ বিষয়ে ক্যাম্প ২৬ ও ২৭-এর ইনচার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান জানান, কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে শুনেছি।
জান্তা সরকার ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির চলমান সংঘাতের কারণে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছেন আরও প্রায় ৫০ হাজার রোহিঙ্গা। সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থান নেওয়া এসব মানুষ যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারে—এমন শঙ্কা প্রকাশ করা হয়েছে।




মন্তব্য করুন