হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ট্রাকের সামনে দীর্ঘ হচ্ছে লাইন!

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৯ পূর্বাহ্ন

ন্যায্যমূল্যে পণ্য কিনতে চট্টগ্রামে টিসিবির ট্রাকের সামনে দীর্ঘ হচ্ছে লাইন। নিম্নবিত্তের পাশাপাশি বাড়ছে মধ্যবিত্তের ভিড়। চাহিদার চেয়ে সরবরাহ কম, ফলে কার আগে কে নেবে এ নিয়ে চলছে হুড়োহুড়ি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। এ অবস্থায় বিক্রয় কেন্দ্র বাড়ানোর দাবি ভোক্তাদের।

চট্টগ্রাম মহানগরীতে ওয়ার্ড ৪১টি, কিন্তু টিসিবির পণ্য বিক্রি হয় ১৭ পয়েন্টে। বাজার মূল্যের চেয়ে একটু কমে পণ্য কিনতে দিনদিন বাড়ছে ভিড়, দীর্ঘ হচ্ছে লাইন। কোথাও কোথাও ঘটছে ধাক্কাধাক্কি, হাতাহাতি। পণ্য বিক্রি দ্রুত শেষ হয়ে যাওয়ায় অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে।

একজন ক্রেতার জন্য বরাদ্দ সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি করে মসুর ডাল, চিনি ও পেঁয়াজ, তাও পাচ্ছেন না অনেকে। চাহিদার চেয়ে সরবরাহ কম বলেই অনেককে খালি হাতে ফেরাতে হচ্ছে, বলছেন ডিলার কামরুল ইসলাম রাশেদ।

এখন নিম্নবিত্তদের পাশাপাশি মধ্যবিত্ত অনেককেও দেখা যাচ্ছে লাইনে। চাহিদা পূরণে চট্টগ্রামে টিসিবির ট্রাক সংখ্যা বাড়ানোর দাবি তাদের।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ট্রাকের সামনে দীর্ঘ হচ্ছে লাইন!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ট্রাকের সামনে দীর্ঘ হচ্ছে লাইন!

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৯ পূর্বাহ্ন
Print Image
ন্যায্যমূল্যে পণ্য কিনতে চট্টগ্রামে টিসিবির ট্রাকের সামনে দীর্ঘ হচ্ছে লাইন। নিম্নবিত্তের পাশাপাশি বাড়ছে মধ্যবিত্তের ভিড়। চাহিদার চেয়ে সরবরাহ কম, ফলে কার আগে কে নেবে এ নিয়ে চলছে হুড়োহুড়ি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। এ অবস্থায় বিক্রয় কেন্দ্র বাড়ানোর দাবি ভোক্তাদের। চট্টগ্রাম মহানগরীতে ওয়ার্ড ৪১টি, কিন্তু টিসিবির পণ্য বিক্রি হয় ১৭ পয়েন্টে। বাজার মূল্যের চেয়ে একটু কমে পণ্য কিনতে দিনদিন বাড়ছে ভিড়, দীর্ঘ হচ্ছে লাইন। কোথাও কোথাও ঘটছে ধাক্কাধাক্কি, হাতাহাতি। পণ্য বিক্রি দ্রুত শেষ হয়ে যাওয়ায় অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। একজন ক্রেতার জন্য বরাদ্দ সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি করে মসুর ডাল, চিনি ও পেঁয়াজ, তাও পাচ্ছেন না অনেকে। চাহিদার চেয়ে সরবরাহ কম বলেই অনেককে খালি হাতে ফেরাতে হচ্ছে, বলছেন ডিলার কামরুল ইসলাম রাশেদ। এখন নিম্নবিত্তদের পাশাপাশি মধ্যবিত্ত অনেককেও দেখা যাচ্ছে লাইনে। চাহিদা পূরণে চট্টগ্রামে টিসিবির ট্রাক সংখ্যা বাড়ানোর দাবি তাদের।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×