হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ট্রাভেল পাস ছাড়াই সেন্টমার্টিনের টিকিট বিক্রি : কেয়ারি সিন্দাবাদকে ৫০ হাজার টাকা জরিমানা

সাঈদ মুহাম্মদ আনোয়ার::

সাঈদ মুহাম্মদ আনোয়ার::

সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

সরকার অনুমোদিত ট্রাভেল পাস ছাড়া পর্যটকদের কাছে টিকিট বিক্রির অভিযোগে সেন্টমার্টিনগামী জাহাজ ‘কেয়ারি সিন্দাবাদ’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে কক্সবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ ডিসেম্বর) সকালে কক্সবাজার–সেন্টমার্টিন রুটে মৌসুমের প্রথমদিন জাহাজ চলাচল শুরুর আগে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে তদারকির সময় অনিয়ম ধরা পড়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, তিনজন পর্যটকের কাছে ট্রাভেল পাস ছাড়াই ১,৮০০ টাকা করে টিকিট বিক্রির প্রমাণ মিলেছে। এ কারণে কেয়ারি সিন্দাবাদকে অর্থদণ্ড দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন অনিয়মে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়।

তিনি বলেন, কক্সবাজারের স্থানীয়রা জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে টিকিট কিনতে পারলেও অন্যান্য পর্যটকদের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোড বাধ্যতামূলক।

এদিন তিনটি জাহাজ চলাচল করে এবং ১,১৭৪ জন পর্যটক সেন্টমার্টিনে ভ্রমণ করেন। পরিবেশ সুরক্ষায় পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ রাখা হয়েছে; পর্যটকদের বিশেষ পরিবেশবান্ধব বোতল সরবরাহ করছে পরিবেশ অধিদপ্তর।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

পরিদর্শনকালে জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সব নির্দেশনা কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ট্রাভেল পাস ছাড়াই সেন্টমার্টিনের টিকিট বিক্রি : কেয়ারি সিন্দাবাদকে ৫০ হাজার টাকা জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ট্রাভেল পাস ছাড়াই সেন্টমার্টিনের টিকিট বিক্রি : কেয়ারি সিন্দাবাদকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক: সাঈদ মুহাম্মদ আনোয়ার:: | প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
Print Image
সরকার অনুমোদিত ট্রাভেল পাস ছাড়া পর্যটকদের কাছে টিকিট বিক্রির অভিযোগে সেন্টমার্টিনগামী জাহাজ ‘কেয়ারি সিন্দাবাদ’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে কক্সবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ ডিসেম্বর) সকালে কক্সবাজার–সেন্টমার্টিন রুটে মৌসুমের প্রথমদিন জাহাজ চলাচল শুরুর আগে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে তদারকির সময় অনিয়ম ধরা পড়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, তিনজন পর্যটকের কাছে ট্রাভেল পাস ছাড়াই ১,৮০০ টাকা করে টিকিট বিক্রির প্রমাণ মিলেছে। এ কারণে কেয়ারি সিন্দাবাদকে অর্থদণ্ড দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন অনিয়মে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়। তিনি বলেন, কক্সবাজারের স্থানীয়রা জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে টিকিট কিনতে পারলেও অন্যান্য পর্যটকদের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোড বাধ্যতামূলক। এদিন তিনটি জাহাজ চলাচল করে এবং ১,১৭৪ জন পর্যটক সেন্টমার্টিনে ভ্রমণ করেন। পরিবেশ সুরক্ষায় পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ রাখা হয়েছে; পর্যটকদের বিশেষ পরিবেশবান্ধব বোতল সরবরাহ করছে পরিবেশ অধিদপ্তর। পরিদর্শনকালে জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সব নির্দেশনা কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×