হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে ভোট দিলেন যুক্তরাষ্ট্রে ৬ রিপাবলিকান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১২ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে এক গুরুত্বপূর্ণ ভোটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন ছয়জন রিপাবলিকান সদস্য। কানাডার ওপর আরোপিত শুল্ক বাতিলের পক্ষে তারা ডেমোক্র্যাটদের সঙ্গে হাত মিলিয়েছেন।

দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের মূল নীতি হিসেবে বিবেচিত শুল্ক আরোপ ব্যবস্থার বিরুদ্ধে এই অবস্থান রিপাবলিকান দলের ভেতরে বিভাজনের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

শুল্ক বাতিলের প্রস্তাবে ভোট দেওয়া রিপাবলিকানরা হলেন—থমাস ম্যাসি, ডন বেকন, কেভিন কাইলি, জেফ হার্ড, ব্রায়ান ফিটজপ্যাট্রিক ও ড্যান নিউহাউস। তারা জানিয়েছেন, শুল্ক আরোপের কারণে তাদের অঙ্গরাজ্যের কৃষক ও উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তাদের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি লিখেছেন, কোনো রিপাবলিকান যদি শুল্কের বিরুদ্ধে ভোট দেয় তবে নির্বাচনের সময় তার ‘গুরুতর পরিণতি’ হবে। এমনকি প্রাইমারি চ্যালেঞ্জের মুখেও পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প।

স্পিকার মাইক জনসন জানিয়েছেন, প্রেসিডেন্ট এ নিয়ে ক্ষুব্ধ নন এবং প্রয়োজন হলে তিনি ভেটো ক্ষমতা ব্যবহার করতে পারবেন। তবে প্রতিনিধি পরিষদে দুই-তৃতীয়াংশ সমর্থন না থাকায় ভেটো অতিক্রম করা সম্ভব নয়।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প এখনও রিপাবলিকান দলে শক্ত অবস্থান ধরে রেখেছেন, কিন্তু এই ভোট তার বাণিজ্য নীতি নিয়ে অভ্যন্তরীণ অস্বস্তির ইঙ্গিত দিচ্ছে। সামনে মেক্সিকোসহ অন্যান্য দেশের ওপর আরোপিত শুল্ক নিয়েও আরও ভোট হতে পারে।

এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে ভোট দিলেন যুক্তরাষ্ট্রে ৬ রিপাবলিকান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে ভোট দিলেন যুক্তরাষ্ট্রে ৬ রিপাবলিকান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১২ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে এক গুরুত্বপূর্ণ ভোটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন ছয়জন রিপাবলিকান সদস্য। কানাডার ওপর আরোপিত শুল্ক বাতিলের পক্ষে তারা ডেমোক্র্যাটদের সঙ্গে হাত মিলিয়েছেন।দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের মূল নীতি হিসেবে বিবেচিত শুল্ক আরোপ ব্যবস্থার বিরুদ্ধে এই অবস্থান রিপাবলিকান দলের ভেতরে বিভাজনের ইঙ্গিত দিচ্ছে।শুল্ক বাতিলের প্রস্তাবে ভোট দেওয়া রিপাবলিকানরা হলেন—থমাস ম্যাসি, ডন বেকন, কেভিন কাইলি, জেফ হার্ড, ব্রায়ান ফিটজপ্যাট্রিক ও ড্যান নিউহাউস। তারা জানিয়েছেন, শুল্ক আরোপের কারণে তাদের অঙ্গরাজ্যের কৃষক ও উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।তাদের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি লিখেছেন, কোনো রিপাবলিকান যদি শুল্কের বিরুদ্ধে ভোট দেয় তবে নির্বাচনের সময় তার ‘গুরুতর পরিণতি’ হবে। এমনকি প্রাইমারি চ্যালেঞ্জের মুখেও পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প।স্পিকার মাইক জনসন জানিয়েছেন, প্রেসিডেন্ট এ নিয়ে ক্ষুব্ধ নন এবং প্রয়োজন হলে তিনি ভেটো ক্ষমতা ব্যবহার করতে পারবেন। তবে প্রতিনিধি পরিষদে দুই-তৃতীয়াংশ সমর্থন না থাকায় ভেটো অতিক্রম করা সম্ভব নয়।বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প এখনও রিপাবলিকান দলে শক্ত অবস্থান ধরে রেখেছেন, কিন্তু এই ভোট তার বাণিজ্য নীতি নিয়ে অভ্যন্তরীণ অস্বস্তির ইঙ্গিত দিচ্ছে। সামনে মেক্সিকোসহ অন্যান্য দেশের ওপর আরোপিত শুল্ক নিয়েও আরও ভোট হতে পারে।এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×