হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নে মোদিকে গোপনে পরামর্শ দিতে চান নেতানিয়াহু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ১০:২৩ অপরাহ্ন


তেলআবিব, ০৮ আগস্ট – পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত বন্ধে কৃতিত্ব না দেওয়া এবং নিষেধ করা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অসন্তুষ্ঠ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আর সেই অসন্তোষের প্রকাশ তিনি ঘটিয়েছেন ভারতের ওপর সাম্প্রতিক শুল্ক আরোপের মাধ্যমে। গত বুধবার ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ নতুন রপ্তানি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের মোট ধার্যকৃত রপ্তানি শুল্পের পরিমাণ পৌঁছেছে ৫০ শতাংশে, যা ভারতের সামগ্রিক অর্থনীতির জন্য একটি বড় আঘাত।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

এই পরিস্থিতিতে ভারতের ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ প্রদানের আগ্রহ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে মোদিকে এই পরামর্শ গোপনে দিতে চান তিনি।

শুক্রবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, “প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্প— উভয়েই আমার খুব ভালো বন্ধু। ট্রাম্পকে সামলানোর ব্যাপারে আমি মোদিকে পরামর্শ দিতে পারি, তবে সেটা গোপনে দেবো।”

ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটলে তা ভারত, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল— সবার জন্য ভালো হবে উল্লেখ করে বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, “যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কের ভিত্তি খুবই দৃঢ়। এখন প্রয়োজন দুই দেশের জাতীয় স্বার্থ ক্ষুন্ন না করে শুল্ক ইস্যুতে একটি সমঝোতা হওয়া। আর এই সমঝোতা হলে তা ভারত ‍ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের জন্যও ভালো হবে। কারণ ‍উভয় দেশই ইসরায়েলের বন্ধু।”


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নে মোদিকে গোপনে পরামর্শ দিতে চান নেতানিয়াহু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নে মোদিকে গোপনে পরামর্শ দিতে চান নেতানিয়াহু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
Print Image
[ad_1] তেলআবিব, ০৮ আগস্ট – পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত বন্ধে কৃতিত্ব না দেওয়া এবং নিষেধ করা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অসন্তুষ্ঠ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আর সেই অসন্তোষের প্রকাশ তিনি ঘটিয়েছেন ভারতের ওপর সাম্প্রতিক শুল্ক আরোপের মাধ্যমে। গত বুধবার ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ নতুন রপ্তানি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের মোট ধার্যকৃত রপ্তানি শুল্পের পরিমাণ পৌঁছেছে ৫০ শতাংশে, যা ভারতের সামগ্রিক অর্থনীতির জন্য একটি বড় আঘাত।এই পরিস্থিতিতে ভারতের ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ প্রদানের আগ্রহ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে মোদিকে এই পরামর্শ গোপনে দিতে চান তিনি।শুক্রবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, “প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্প— উভয়েই আমার খুব ভালো বন্ধু। ট্রাম্পকে সামলানোর ব্যাপারে আমি মোদিকে পরামর্শ দিতে পারি, তবে সেটা গোপনে দেবো।”ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটলে তা ভারত, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল— সবার জন্য ভালো হবে উল্লেখ করে বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, “যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কের ভিত্তি খুবই দৃঢ়। এখন প্রয়োজন দুই দেশের জাতীয় স্বার্থ ক্ষুন্ন না করে শুল্ক ইস্যুতে একটি সমঝোতা হওয়া। আর এই সমঝোতা হলে তা ভারত ‍ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের জন্যও ভালো হবে। কারণ ‍উভয় দেশই ইসরায়েলের বন্ধু।” [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×