হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ট্রাম্প ও ইরান সংঘাত নিয়ে মিলে গেল ‘চীনা নস্ট্রাডামাসে’র ভবিষ্যদ্বাণী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন


বেইজিং, ৫ মার্চ – সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন শুইচিন জিয়াং নামের এক অধ্যাপক। ২০২৪ সাল নিয়ে করা তাঁর তিনটি বড় ভবিষ্যদ্বাণীর মধ্যে দুটি হুবহু মিলে যাওয়ায় তাঁকে নেটিজেনরা ‘চীনের নস্ট্রাডামাস’ হিসেবে অভিহিত করছেন।

তাঁর সফল ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের সূচনা।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

শুইচিন জিয়াং মূলত একজন চীনা-কানাডীয় শিক্ষাবিদ, লেখক এবং ইতিহাস বিশ্লেষক। যুক্তরাষ্ট্রের ইয়েল কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করা এই অধ্যাপক বর্তমানে বেইজিংয়ে ইতিহাস ও দর্শন বিষয়ে পাঠদান করেন এবং শিক্ষা সংস্কার নিয়ে কাজ করেন।

‘প্রেডিকটিভ হিস্ট্রি’ নামক ইউটিউব চ্যানেলে তিনি ইতিহাসের পুনরাবৃত্তি, ভূ-রাজনীতি এবং গেম থিওরি বিশ্লেষণ করে ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাপ্রবাহ তুলে ধরেন। তাঁর এই বিশ্লেষণ পদ্ধতিটি সায়েন্স ফিকশন ধারণা ‘সাইকোহিস্ট্রি’ দ্বারা কিছুটা অনুপ্রাণিত। ২০২৪ সালের একটি বক্তৃতায় তিনি উল্লেখ করেছিলেন যে, ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হবেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সামরিক সংঘাত শুরু হবে।

তবে তাঁর তৃতীয় ভবিষ্যদ্বাণীটি যুক্তরাষ্ট্রের জন্য বেশ উদ্বেগজনক। তাঁর মতে, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে অথবা পরাজিত হতে পারে।

এনএন/ ৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ট্রাম্প ও ইরান সংঘাত নিয়ে মিলে গেল ‘চীনা নস্ট্রাডামাসে’র ভবিষ্যদ্বাণী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ট্রাম্প ও ইরান সংঘাত নিয়ে মিলে গেল ‘চীনা নস্ট্রাডামাসে’র ভবিষ্যদ্বাণী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Print Image
[ad_1] বেইজিং, ৫ মার্চ – সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন শুইচিন জিয়াং নামের এক অধ্যাপক। ২০২৪ সাল নিয়ে করা তাঁর তিনটি বড় ভবিষ্যদ্বাণীর মধ্যে দুটি হুবহু মিলে যাওয়ায় তাঁকে নেটিজেনরা ‘চীনের নস্ট্রাডামাস’ হিসেবে অভিহিত করছেন।তাঁর সফল ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের সূচনা।শুইচিন জিয়াং মূলত একজন চীনা-কানাডীয় শিক্ষাবিদ, লেখক এবং ইতিহাস বিশ্লেষক। যুক্তরাষ্ট্রের ইয়েল কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করা এই অধ্যাপক বর্তমানে বেইজিংয়ে ইতিহাস ও দর্শন বিষয়ে পাঠদান করেন এবং শিক্ষা সংস্কার নিয়ে কাজ করেন।‘প্রেডিকটিভ হিস্ট্রি’ নামক ইউটিউব চ্যানেলে তিনি ইতিহাসের পুনরাবৃত্তি, ভূ-রাজনীতি এবং গেম থিওরি বিশ্লেষণ করে ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাপ্রবাহ তুলে ধরেন। তাঁর এই বিশ্লেষণ পদ্ধতিটি সায়েন্স ফিকশন ধারণা ‘সাইকোহিস্ট্রি’ দ্বারা কিছুটা অনুপ্রাণিত। ২০২৪ সালের একটি বক্তৃতায় তিনি উল্লেখ করেছিলেন যে, ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হবেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সামরিক সংঘাত শুরু হবে।তবে তাঁর তৃতীয় ভবিষ্যদ্বাণীটি যুক্তরাষ্ট্রের জন্য বেশ উদ্বেগজনক। তাঁর মতে, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে অথবা পরাজিত হতে পারে।এনএন/ ৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×