হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ট্রাম্প-কমলার মুখোমুখি বিতর্ক ১০ সেপ্টেম্বর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১১ আগস্ট ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ০৯ আগস্ট – যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে অংশ নেবেন বলে জানা গেছে। আগামী সেপ্টেম্বরের ১০ তারিখ এটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এবিসি নিউজ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেমোক্র্যাটিক পার্টির বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

আরও পড়ুন

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২

গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প কমলার সঙ্গে একাধিকবার নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এর জবাবে বৃহস্পতিবার কমলা মিশিগানে এক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নিতে সম্মত। এমনকি তিনি তার প্রতিদ্বন্দ্বির সঙ্গে একাধিক বিতর্কে বসার জন্যও প্রস্তুত।

এদিকে, ট্রাম্প এবং কমলার প্রথম নির্বাচনী বিতর্কটি এবিসি নিউজ আয়োজন করবে বলে জানা গেছে।

এর আগে, চলতি বছরের ২৭ জুন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একবার দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নির্বাচনী বিতর্ক করেছিলেন। তবে ওই বিতর্কে ধরাশায়ী হওয়ার পর নানা চাপের মুখে প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ান বাইডেন। তার পরিবর্তে দলটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হয়েছেন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৯ আগস্ট ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ট্রাম্প-কমলার মুখোমুখি বিতর্ক ১০ সেপ্টেম্বর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ট্রাম্প-কমলার মুখোমুখি বিতর্ক ১০ সেপ্টেম্বর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
[ad_1] ওয়াশিংটন, ০৯ আগস্ট – যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে অংশ নেবেন বলে জানা গেছে। আগামী সেপ্টেম্বরের ১০ তারিখ এটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এবিসি নিউজ।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেমোক্র্যাটিক পার্টির বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প কমলার সঙ্গে একাধিকবার নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।এর জবাবে বৃহস্পতিবার কমলা মিশিগানে এক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নিতে সম্মত। এমনকি তিনি তার প্রতিদ্বন্দ্বির সঙ্গে একাধিক বিতর্কে বসার জন্যও প্রস্তুত।এদিকে, ট্রাম্প এবং কমলার প্রথম নির্বাচনী বিতর্কটি এবিসি নিউজ আয়োজন করবে বলে জানা গেছে।এর আগে, চলতি বছরের ২৭ জুন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একবার দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নির্বাচনী বিতর্ক করেছিলেন। তবে ওই বিতর্কে ধরাশায়ী হওয়ার পর নানা চাপের মুখে প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ান বাইডেন। তার পরিবর্তে দলটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হয়েছেন।সূত্র: আমাদের সময়আইএ/ ০৯ আগস্ট ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×