হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘ডাঙ্কি’ নিয়ে উৎসাহে ভাটা, তবু বছরশেষে ভক্তদের নিরাশ করলেন না শাহরুখ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ২৫ ডিসেম্বর – ডানকি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও শাহরুখ ভক্তদের এ নিয়ে বিশেষ মাথাব্যথা নেই। শাহরুখ খানকে বড় পর্দায় দেখতে পেলেই তারা খুশি।
আর যদি তাদের চোখের সামনে সশরীরে হাজির হন বাদশা, তা হলে তো কথাই নেই।

রোববারের বিকেলটা এই ভাবেই অগণিত ভক্তের কাছে স্মরণীয় করে রাখলেন শাহরুখ। ২ নভেম্বর অভিনেতার জন্মদিনের পর আরও এক বার বাড়ির বাইরে ভক্তদের সামনে এলেন অভিনেতা।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

অনেকের দাবি, ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর তুলনায় ডানকি অনেকটাই পিছিয়ে রয়েছে। কিন্তু তাই বলে ভক্তদের দাবি ফেরাতে পারলেন না বাদশা। রোববার মুম্বাইয়ে মান্নাতের (শাহরুখের বাড়ির নাম) বাইরে অপেক্ষারত অগণিত ভক্তকে দর্শন দিলেন বাদশা।

এদিন সকাল থেকেই বান্দ্রার ব্যান্ড স্ট্যান্ডের বাইরে ভিড় জমতে শুরু করে। জনতার লক্ষ্য ছিল মান্নাত। দলে দলে শাহরুখের বাড়ির সামনে তারা ভিড় করতে থাকেন। উদ্দেশ্য, যদি একবার প্রিয় তারকা বাইরে বেরিয়ে আসেন। তাদের নিরাশ করলেন না বাদশা।

পরিচিত ভঙ্গিতে বাড়ির বাইরে রাস্তা সংলগ্ন বারান্দায় বেরিয়ে এলেন। শাহরুখের পরনে ছিল নীল জিন্‌স এবং নীল রঙা সোয়েটার। চোখে রোদচশমা। হেয়ারব্যান্ড পরা লম্বা চুল মাথার পিছন থেকে কাঁধ পর্যন্ত নেমে এসেছে। দু’হাত তুলে উপস্থিত জনতাকে ধন্যবাদ জানালেন শাহরুখ। ছুঁড়ে দিলেন চুম্বন।

আইএ/ ২৫ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘ডাঙ্কি’ নিয়ে উৎসাহে ভাটা, তবু বছরশেষে ভক্তদের নিরাশ করলেন না শাহরুখ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘ডাঙ্কি’ নিয়ে উৎসাহে ভাটা, তবু বছরশেষে ভক্তদের নিরাশ করলেন না শাহরুখ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৫ ডিসেম্বর – ডানকি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও শাহরুখ ভক্তদের এ নিয়ে বিশেষ মাথাব্যথা নেই। শাহরুখ খানকে বড় পর্দায় দেখতে পেলেই তারা খুশি।আর যদি তাদের চোখের সামনে সশরীরে হাজির হন বাদশা, তা হলে তো কথাই নেই। রোববারের বিকেলটা এই ভাবেই অগণিত ভক্তের কাছে স্মরণীয় করে রাখলেন শাহরুখ। ২ নভেম্বর অভিনেতার জন্মদিনের পর আরও এক বার বাড়ির বাইরে ভক্তদের সামনে এলেন অভিনেতা। অনেকের দাবি, ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর তুলনায় ডানকি অনেকটাই পিছিয়ে রয়েছে। কিন্তু তাই বলে ভক্তদের দাবি ফেরাতে পারলেন না বাদশা। রোববার মুম্বাইয়ে মান্নাতের (শাহরুখের বাড়ির নাম) বাইরে অপেক্ষারত অগণিত ভক্তকে দর্শন দিলেন বাদশা। এদিন সকাল থেকেই বান্দ্রার ব্যান্ড স্ট্যান্ডের বাইরে ভিড় জমতে শুরু করে। জনতার লক্ষ্য ছিল মান্নাত। দলে দলে শাহরুখের বাড়ির সামনে তারা ভিড় করতে থাকেন। উদ্দেশ্য, যদি একবার প্রিয় তারকা বাইরে বেরিয়ে আসেন। তাদের নিরাশ করলেন না বাদশা। পরিচিত ভঙ্গিতে বাড়ির বাইরে রাস্তা সংলগ্ন বারান্দায় বেরিয়ে এলেন। শাহরুখের পরনে ছিল নীল জিন্‌স এবং নীল রঙা সোয়েটার। চোখে রোদচশমা। হেয়ারব্যান্ড পরা লম্বা চুল মাথার পিছন থেকে কাঁধ পর্যন্ত নেমে এসেছে। দু’হাত তুলে উপস্থিত জনতাকে ধন্যবাদ জানালেন শাহরুখ। ছুঁড়ে দিলেন চুম্বন। আইএ/ ২৫ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×