ঢাকা, ১৬ জুলাই – রাজধানীতে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচির অনুমতি নিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে পৌঁছেছে বিএনপির প্রতিনিধি দল।
রোবাবর (১৬ জুলাই) বেলা ১১টায় দলের প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরীর অ্যানির নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে প্রবেশ করে।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধি দলটি। বৈঠক শেষে কমিশনারের কাছে পদযাত্রা কর্মসূচি করার অনুমতি চেয়ে করা লিখিত আবেদন জমা দেওয়া হবে।
আগামী ১৮ জুলাই ঢাকায় গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালিত হবে। এ ছাড়া ১৯ তারিখ উত্তরা থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত আরেকটি পদযাত্রা হবে।
১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৬ জুলাই ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ডিএমপি কার্যালয়ে বিএনপি প্রতিনিধি দল first appeared on DesheBideshe.




মন্তব্য করুন