হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডিভোর্সের সমালোচনার মাঝেই অভিষেকের নতুন সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২০ সেপ্টেম্বর – অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের ডিভোর্সের বিষয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনা তুঙ্গে। যদিও সবটাই জল্পনা এখনও পর্যন্ত নিজেদের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে তারকা দম্পতির কেউই প্রকাশ্যে কোনো কথা বলেননি। ডিভোর্স জল্পনার মাঝেই বাড়ি কিনলেন অভিষেক।

বাবা অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’র পাশেই নাকি নতুন বাড়ি কিনেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই সকলের একটাই প্রশ্ন। এক দিকে সংসারে অশান্তি তার মধ্যে নতুন বাড়ি কী করে কিনতে পারেন অভিনেতা। তবে সে প্রশ্নের কোনও উত্তর দেননি অভিষেক।

কিছু দিন আগে তাদের ডিভোর্স জল্পনা আরও জোড়ালো হয়। কারণ, তারা দুজনেই হাত থেকে বিয়ের আংটি খুলে ফেলেছেন। তা দেখে আরও বেশি আলোচনা শুরু হয়েছে দর্শক মহলে। শোনা যায় সম্পত্তির কারণেই বচ্চন পরিবারে অন্দরে ভাঙন ধরেছে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

উল্লেখ্য, গত কয়েক মাসে বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বচ্চন পরিবারের নাম। বিশেষত ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ ঘিরে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা।

যদিও এখনও পর্যন্ত বিচ্ছেদ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি তারকা দম্পতির কেউই। শোনা যাচ্ছে সম্পত্তি ভাগাভাগি নিয়েই প্রাথমিক ভাবে মতপার্থক্য দেখা দেয় বচ্চন পরিবারে। যা নাকি মোড় নিয়েছে বিচ্ছেদের দিকে। যদিও সবটাই এখনও জল্পনা কেউ কোনও বিবৃতি দেননি।

আইএ/ ২০ সেপ্টেম্বর ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ডিভোর্সের সমালোচনার মাঝেই অভিষেকের নতুন সিদ্ধান্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডিভোর্সের সমালোচনার মাঝেই অভিষেকের নতুন সিদ্ধান্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২০ সেপ্টেম্বর – অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের ডিভোর্সের বিষয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনা তুঙ্গে। যদিও সবটাই জল্পনা এখনও পর্যন্ত নিজেদের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে তারকা দম্পতির কেউই প্রকাশ্যে কোনো কথা বলেননি। ডিভোর্স জল্পনার মাঝেই বাড়ি কিনলেন অভিষেক।বাবা অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’র পাশেই নাকি নতুন বাড়ি কিনেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই সকলের একটাই প্রশ্ন। এক দিকে সংসারে অশান্তি তার মধ্যে নতুন বাড়ি কী করে কিনতে পারেন অভিনেতা। তবে সে প্রশ্নের কোনও উত্তর দেননি অভিষেক।কিছু দিন আগে তাদের ডিভোর্স জল্পনা আরও জোড়ালো হয়। কারণ, তারা দুজনেই হাত থেকে বিয়ের আংটি খুলে ফেলেছেন। তা দেখে আরও বেশি আলোচনা শুরু হয়েছে দর্শক মহলে। শোনা যায় সম্পত্তির কারণেই বচ্চন পরিবারে অন্দরে ভাঙন ধরেছে।উল্লেখ্য, গত কয়েক মাসে বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বচ্চন পরিবারের নাম। বিশেষত ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ ঘিরে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা।যদিও এখনও পর্যন্ত বিচ্ছেদ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি তারকা দম্পতির কেউই। শোনা যাচ্ছে সম্পত্তি ভাগাভাগি নিয়েই প্রাথমিক ভাবে মতপার্থক্য দেখা দেয় বচ্চন পরিবারে। যা নাকি মোড় নিয়েছে বিচ্ছেদের দিকে। যদিও সবটাই এখনও জল্পনা কেউ কোনও বিবৃতি দেননি।আইএ/ ২০ সেপ্টেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×