হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকায় রাতভর টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন


ঢাকা, ২২ সেপ্টেম্বর – রাজধানী ঢাকায় রোববার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। এতে রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলিসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়।

সকাল সাড়ে সাতটার দিকে ফার্মগেট, ধানমন্ডি, আসাদগেট, কলাবাগান, মোহাম্মদপুর, নিউমার্কেট, মগবাজার, মিরপুর ১০ ও শেওড়াপাড়ায় হাঁটুপানি থেকে কোমরসমান পানি জমে থাকতে দেখা যায়। বিশেষ করে আসাদগেট, মগবাজার ও মিরপুর শেওড়াপাড়ায় পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। পানিবন্দি রাস্তায় যানজট তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও কর্মজীবী মানুষ।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এবং অন্যটি ২৪ সেপ্টেম্বরের দিকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে।

হঠাৎ এই বর্ষণে কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। কেউ অফিসে যেতে না পেরে আটকে পড়েছেন, আবার কেউ কোমরসমান পানিতে হেঁটে গন্তব্যে পৌঁছেছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকায় রাতভর টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকায় রাতভর টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ সেপ্টেম্বর – রাজধানী ঢাকায় রোববার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। এতে রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলিসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়।সকাল সাড়ে সাতটার দিকে ফার্মগেট, ধানমন্ডি, আসাদগেট, কলাবাগান, মোহাম্মদপুর, নিউমার্কেট, মগবাজার, মিরপুর ১০ ও শেওড়াপাড়ায় হাঁটুপানি থেকে কোমরসমান পানি জমে থাকতে দেখা যায়। বিশেষ করে আসাদগেট, মগবাজার ও মিরপুর শেওড়াপাড়ায় পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। পানিবন্দি রাস্তায় যানজট তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও কর্মজীবী মানুষ।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এবং অন্যটি ২৪ সেপ্টেম্বরের দিকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে।হঠাৎ এই বর্ষণে কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। কেউ অফিসে যেতে না পেরে আটকে পড়েছেন, আবার কেউ কোমরসমান পানিতে হেঁটে গন্তব্যে পৌঁছেছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×