হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকার দুই প্রবেশমুখে বিএনপির সমাবেশ আজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২২ সেপ্টেম্বর – রাজধানী ঢাকার প্রধান দুটি প্রবেশমুখে আজ শুক্রবার বিকেলে সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। এরমধ্যে একটি সমাবেশ হবে উত্তরার আবদুল্লাহপুর পলওয়ে মার্কেটের পাশের মাঠে এবং অন্যটি যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে। দুটি সমাবেশই শুরু হবে বিকেল ৩টায়।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দুপুরে জুমার নামাজের পর সারাদেশে জেলা, মহানগর, থানা-উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচি পালন করবে দলটি।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ঘোষিত টানা ১৫ দিনের কর্মসূচির চতুর্থ দিনে রাজধানীতে আজ এ পৃথক সমাবেশ করবে দলটি।

আজ বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে সরকারবিরোধী বিভিন্ন দল, জোট ও সমমনারাও পৃথক সমাবেশ কর্মসূচি পালন করবে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, উত্তরার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে যাত্রাবাড়ীর সমাবেশে প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিশেষ অতিথি থাকবেন ড. আবদুল মঈন খান।

এদিকে বিএনপির ঘোষিত টানা ১৫ দিনের কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও তা আরও দুদিন বাড়িয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

এরমধ্যে ৩ অক্টোবরের কুমিল্লা-চট্টগ্রাম বিভাগের রোডমার্চের তারিখ পরিবর্তন করে ৫ অক্টোবর করা হয়েছে। একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ২৪ সেপ্টেম্বর ঢাকাসহ সব মহানগর ও জেলায় প্রতিবাদ সমাবেশ করবে দলটি।

এছাড়া ৪ অক্টোবর ঢাকায় পেশাজীবী কনভেনশন এবং ৫ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রামে রোডমার্চ কর্মসূচি পালন করবে বিএনপি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২২ সেপ্টেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকার দুই প্রবেশমুখে বিএনপির সমাবেশ আজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকার দুই প্রবেশমুখে বিএনপির সমাবেশ আজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ সেপ্টেম্বর – রাজধানী ঢাকার প্রধান দুটি প্রবেশমুখে আজ শুক্রবার বিকেলে সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। এরমধ্যে একটি সমাবেশ হবে উত্তরার আবদুল্লাহপুর পলওয়ে মার্কেটের পাশের মাঠে এবং অন্যটি যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে। দুটি সমাবেশই শুরু হবে বিকেল ৩টায়। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দুপুরে জুমার নামাজের পর সারাদেশে জেলা, মহানগর, থানা-উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচি পালন করবে দলটি। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ঘোষিত টানা ১৫ দিনের কর্মসূচির চতুর্থ দিনে রাজধানীতে আজ এ পৃথক সমাবেশ করবে দলটি। আজ বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে সরকারবিরোধী বিভিন্ন দল, জোট ও সমমনারাও পৃথক সমাবেশ কর্মসূচি পালন করবে। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, উত্তরার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে যাত্রাবাড়ীর সমাবেশে প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিশেষ অতিথি থাকবেন ড. আবদুল মঈন খান। এদিকে বিএনপির ঘোষিত টানা ১৫ দিনের কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও তা আরও দুদিন বাড়িয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। এরমধ্যে ৩ অক্টোবরের কুমিল্লা-চট্টগ্রাম বিভাগের রোডমার্চের তারিখ পরিবর্তন করে ৫ অক্টোবর করা হয়েছে। একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ২৪ সেপ্টেম্বর ঢাকাসহ সব মহানগর ও জেলায় প্রতিবাদ সমাবেশ করবে দলটি। এছাড়া ৪ অক্টোবর ঢাকায় পেশাজীবী কনভেনশন এবং ৫ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রামে রোডমার্চ কর্মসূচি পালন করবে বিএনপি। সূত্র: জাগো নিউজআইএ/ ২২ সেপ্টেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×