অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন। শনিবার (২৭ মে) ঢাকায় পৌঁছান তিনি।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে হিসেইন ব্রাহিম তাহাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালক ওয়াহিদা আহমেদ ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।
রোববার (২৮ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এ দিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া ওআইসি মহাসচিব কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।
হিসেইন তাহা আগামী ৩০ মে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৫তম সমাবর্তনে বক্তব্য দেবেন।




মন্তব্য করুন