হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন


ঢাকা, ২ মার্চ – জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপিত হয়েছে। সোমবার ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলা প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরবর্তী আলোচনা সভায় উপাচার্য জাতির ইতিহাসের ধারাবাহিকতা ও মাইলফলকের গুরুত্ব তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন যে ইতিহাসের এই মাইলফলকগুলো একটি জাতির পরিচয় নির্ধারণ করে এবং আমাদের ঐক্য ও দায়িত্ববোধকে শাণিত করে। উপাচার্য জাতির গৌরবময় অভিযাত্রায় অবদান রাখা সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর বা প্রশাসন অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো ভাইস চ্যান্সেলর বা শিক্ষা অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আরও পড়ুন

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান ৩ নম্বরে: বাতাসে চরম স্বাস্থ্যঝুঁকি

অনুষ্ঠানের সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ। অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে ১৯৭১ সালের ২ মার্চ সর্বপ্রথম বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলনকারী আ স ম আব্দুর রব আমন্ত্রিত ছিলেন কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। আলোচনা সভা শেষে সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এস এম/ ২ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২ মার্চ – জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপিত হয়েছে। সোমবার ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলা প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরবর্তী আলোচনা সভায় উপাচার্য জাতির ইতিহাসের ধারাবাহিকতা ও মাইলফলকের গুরুত্ব তুলে ধরেন।তিনি উল্লেখ করেন যে ইতিহাসের এই মাইলফলকগুলো একটি জাতির পরিচয় নির্ধারণ করে এবং আমাদের ঐক্য ও দায়িত্ববোধকে শাণিত করে। উপাচার্য জাতির গৌরবময় অভিযাত্রায় অবদান রাখা সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর বা প্রশাসন অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো ভাইস চ্যান্সেলর বা শিক্ষা অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।অনুষ্ঠানের সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ। অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে ১৯৭১ সালের ২ মার্চ সর্বপ্রথম বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলনকারী আ স ম আব্দুর রব আমন্ত্রিত ছিলেন কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। আলোচনা সভা শেষে সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এস এম/ ২ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×