হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন


মুন্সীগঞ্জ, ১৯ জানুয়ারি – ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজ এলাকার মাওয়ামুখী লেনে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ঘটনাটি ঘিরে বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে মাগুরা যাওয়ার পথে কুচিয়ামোড়া এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা মেট্রো ছ ৭১-৪৫৩১ নম্বরের অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

ফায়ার সার্ভিস আরও জানায়, আগুন লাগার কারণে এক্সপ্রেসওয়ের ওই লেনে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল। কুচিয়ামোড়া ব্রিজ এলাকায় পৌঁছানোর পর হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়। তখন দ্রুত গাড়িতে থাকা রোগীসহ চারজন যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন। এতে বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার জানান, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Print Image
[ad_1] মুন্সীগঞ্জ, ১৯ জানুয়ারি – ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজ এলাকার মাওয়ামুখী লেনে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ঘটনাটি ঘিরে বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে মাগুরা যাওয়ার পথে কুচিয়ামোড়া এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা মেট্রো ছ ৭১-৪৫৩১ নম্বরের অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিস আরও জানায়, আগুন লাগার কারণে এক্সপ্রেসওয়ের ওই লেনে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল। কুচিয়ামোড়া ব্রিজ এলাকায় পৌঁছানোর পর হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়। তখন দ্রুত গাড়িতে থাকা রোগীসহ চারজন যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন। এতে বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।সিরাজদিখান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার জানান, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×