হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকা-যশোর সরাসরি ট্রেন চালু নভেম্বরে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন


ঢাকা, ৩০ অক্টোবর – ঢাকা-যশোর সেকশনের বহুল প্রতীক্ষিত ট্রেন সার্ভিসটি নভেম্বরের মাঝামাঝি পদ্মা সেতু হয়ে চালু হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা একথা জানিয়েছেন।

পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন বলেন, ‘আমরা নভেম্বরের মাঝামাঝি (১৫-২০ নভেম্বর) থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার ব্যাপারে আশাবাদী।’

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির ১৫ নভেম্বর (শুক্রবার) সকালে যশোর হয়ে কমলাপুর স্টেশনের উদ্দেশে বেনাপোল ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং একই দিনে একটি ট্রেন (সুন্দরবন এক্সপ্রেস) কমলাপুর স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

প্রকল্প পরিচালক বলেন, নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাকটি রূপদিয়া ও সিংগিয়া স্টেশন হয়ে বিদ্যমান খুলনাগামী রেল ট্র্যাককে সংযুক্ত করেছে। তিনি জানান, সরকার ৩৭ হাজার ১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে রূপদিয়া ও সিংগিয়া স্টেশন পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে। প্রকল্প অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের (জিআইবিআর) সরকারি পরিদর্শক ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত দুই দিনের লাইন পরিদর্শনশেষে প্রকল্পের কাজটি সফলভাবে সুসম্পন্ন হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রড-গেজ সিঙ্গেল-লাইন নির্মাণ করেছে, যা ব্যয়ের দিক থেকে বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় প্রকল্প। প্রকল্প ব্যয়ের অর্ধেকেরও বেশি চীন ঋণ হিসাবে প্রদান করেছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকা-যশোর সরাসরি ট্রেন চালু নভেম্বরে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকা-যশোর সরাসরি ট্রেন চালু নভেম্বরে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ অক্টোবর – ঢাকা-যশোর সেকশনের বহুল প্রতীক্ষিত ট্রেন সার্ভিসটি নভেম্বরের মাঝামাঝি পদ্মা সেতু হয়ে চালু হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা একথা জানিয়েছেন।পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন বলেন, ‘আমরা নভেম্বরের মাঝামাঝি (১৫-২০ নভেম্বর) থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার ব্যাপারে আশাবাদী।’তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির ১৫ নভেম্বর (শুক্রবার) সকালে যশোর হয়ে কমলাপুর স্টেশনের উদ্দেশে বেনাপোল ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং একই দিনে একটি ট্রেন (সুন্দরবন এক্সপ্রেস) কমলাপুর স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে।প্রকল্প পরিচালক বলেন, নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাকটি রূপদিয়া ও সিংগিয়া স্টেশন হয়ে বিদ্যমান খুলনাগামী রেল ট্র্যাককে সংযুক্ত করেছে। তিনি জানান, সরকার ৩৭ হাজার ১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে রূপদিয়া ও সিংগিয়া স্টেশন পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে। প্রকল্প অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের (জিআইবিআর) সরকারি পরিদর্শক ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত দুই দিনের লাইন পরিদর্শনশেষে প্রকল্পের কাজটি সফলভাবে সুসম্পন্ন হয়েছে।বাংলাদেশ রেলওয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রড-গেজ সিঙ্গেল-লাইন নির্মাণ করেছে, যা ব্যয়ের দিক থেকে বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় প্রকল্প। প্রকল্প ব্যয়ের অর্ধেকেরও বেশি চীন ঋণ হিসাবে প্রদান করেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×