হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তাড়াহুড়ো করে বিয়ে করায় যে স্বাদ অপূর্ণই থেকে যায় রণবীর-আলিয়ার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২০ জুলাই ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ১২ জুলাই – তাড়াহুড়ো করে বিয়ে করায় বড় একটি কাজ অপূর্ণই থেকে গেছে বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের। আর সেটিও নাকি দ্রুতই বিয়ে করার কারণে অপূর্ণ থেকেছে বলে জানান এ তারকা দম্পতি। ডেস্টিনেশন ওয়েডিংয়ের যুগে বাড়িতে ঘনিষ্ঠ আত্মীয়স্বজনকে সাক্ষী রেখে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

২০২২ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ে নিজেদের বাড়িতেই বিয়ের আসর বসেছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের। বিয়ের কয়েক মাস পরই এ দম্পতি ঘোষণা করেছিলেন, তাদের কোলে আসতে চলেছে সন্তান। সেই বছরই ৬ নভেম্বর জন্ম নেয় রাহা কাপুর।

এ তারকা দম্পতির বিয়ের একটা ভালো ভিডিও নেই। যা তারা সেদিন রেকর্ড করতে পারেননি। তাড়াহুড়ো করে বিয়ে করার কারণেই তাদের এ মনের আশা অপূর্ণই থেকে যায়।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

খ্যাতনামা চিত্রগ্রাহক বিশাল পাঞ্জাবি। তিনি ‘দ্য ওয়েডিং ফিল্মার’ নামেও পরিচিত। তিনি ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন-রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি তারকা দম্পতির বিয়ের দিনের বিশেষ ভিডিও করেছেন। তাদের প্রত্যেকের ভিডিওই তৈরি করেছেন খ্যাতনামা চিত্রগ্রাহক। দীপিকা-কিয়ারা আদভানিদের বিয়ের ভিডিও তৈরি করলেও করা হয়নি আলিয়া ও রণবীর সিংয়ের বিয়ের ভিডিও।

এ বিষয়ে চিত্রগ্রাহক বিশাল পাঞ্জাবি বলেন, বিয়ের কয়েক সপ্তাহ আগে তার কাছে প্রস্তাব আসে ভিডিও করার জন্য। একেবারে শেষ মুহূর্তে তাকে ভিডিও তৈরি করার প্রস্তাব দেন রণবীর-আলিয়া। ততদিনে তিনি অন্য এক দম্পতির বিয়ের ভিডিও করার কথা দিয়ে ফেলেছেন।

তিনি বলেন, রণবীর ও আলিয়া যখন বিয়ের ভিডিওর জন্য আমায় ফোন করেন, তখন অনেকাটাই দেরি হয়ে গেছে। অন্য জায়গায় কথা দিয়ে ফেলেছি আমি। যাতে খবর রটে না যায়, তাই অনেক তারকাই কয়েক সপ্তাহ আগে বিয়ের কথা জানান।

তিনি কখনই তারকাদের বিয়ের জন্য অন্য বিয়ের ভিডিও করার প্রতিশ্রুতি ফিরিয়ে নেননি বলে জানান বিশাল। তিনি বলেন, আলিয়া ও রণবীরের বিয়ের ভিডিও করতে পারিনি। কারণ সেই সময় লন্ডনে এক সুন্দরী কন্যার বিয়ের ভিডিও করতে গিয়েছিলাম। তারকাদের বিয়ে বলে আমি আগে থেকে দেওয়া কথা ফিরিয়ে নিতে পারি না। আমাকে আগে জানালে, রণবীর ও আলিয়ারও বিয়ের একটা ভালো ভিডিও থাকত।

আইএ/ ১২ জুলাই ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

তাড়াহুড়ো করে বিয়ে করায় যে স্বাদ অপূর্ণই থেকে যায় রণবীর-আলিয়ার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তাড়াহুড়ো করে বিয়ে করায় যে স্বাদ অপূর্ণই থেকে যায় রণবীর-আলিয়ার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২০ জুলাই ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১২ জুলাই – তাড়াহুড়ো করে বিয়ে করায় বড় একটি কাজ অপূর্ণই থেকে গেছে বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের। আর সেটিও নাকি দ্রুতই বিয়ে করার কারণে অপূর্ণ থেকেছে বলে জানান এ তারকা দম্পতি। ডেস্টিনেশন ওয়েডিংয়ের যুগে বাড়িতে ঘনিষ্ঠ আত্মীয়স্বজনকে সাক্ষী রেখে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।২০২২ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ে নিজেদের বাড়িতেই বিয়ের আসর বসেছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের। বিয়ের কয়েক মাস পরই এ দম্পতি ঘোষণা করেছিলেন, তাদের কোলে আসতে চলেছে সন্তান। সেই বছরই ৬ নভেম্বর জন্ম নেয় রাহা কাপুর।এ তারকা দম্পতির বিয়ের একটা ভালো ভিডিও নেই। যা তারা সেদিন রেকর্ড করতে পারেননি। তাড়াহুড়ো করে বিয়ে করার কারণেই তাদের এ মনের আশা অপূর্ণই থেকে যায়।খ্যাতনামা চিত্রগ্রাহক বিশাল পাঞ্জাবি। তিনি ‘দ্য ওয়েডিং ফিল্মার’ নামেও পরিচিত। তিনি ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন-রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি তারকা দম্পতির বিয়ের দিনের বিশেষ ভিডিও করেছেন। তাদের প্রত্যেকের ভিডিওই তৈরি করেছেন খ্যাতনামা চিত্রগ্রাহক। দীপিকা-কিয়ারা আদভানিদের বিয়ের ভিডিও তৈরি করলেও করা হয়নি আলিয়া ও রণবীর সিংয়ের বিয়ের ভিডিও।এ বিষয়ে চিত্রগ্রাহক বিশাল পাঞ্জাবি বলেন, বিয়ের কয়েক সপ্তাহ আগে তার কাছে প্রস্তাব আসে ভিডিও করার জন্য। একেবারে শেষ মুহূর্তে তাকে ভিডিও তৈরি করার প্রস্তাব দেন রণবীর-আলিয়া। ততদিনে তিনি অন্য এক দম্পতির বিয়ের ভিডিও করার কথা দিয়ে ফেলেছেন।তিনি বলেন, রণবীর ও আলিয়া যখন বিয়ের ভিডিওর জন্য আমায় ফোন করেন, তখন অনেকাটাই দেরি হয়ে গেছে। অন্য জায়গায় কথা দিয়ে ফেলেছি আমি। যাতে খবর রটে না যায়, তাই অনেক তারকাই কয়েক সপ্তাহ আগে বিয়ের কথা জানান।তিনি কখনই তারকাদের বিয়ের জন্য অন্য বিয়ের ভিডিও করার প্রতিশ্রুতি ফিরিয়ে নেননি বলে জানান বিশাল। তিনি বলেন, আলিয়া ও রণবীরের বিয়ের ভিডিও করতে পারিনি। কারণ সেই সময় লন্ডনে এক সুন্দরী কন্যার বিয়ের ভিডিও করতে গিয়েছিলাম। তারকাদের বিয়ে বলে আমি আগে থেকে দেওয়া কথা ফিরিয়ে নিতে পারি না। আমাকে আগে জানালে, রণবীর ও আলিয়ারও বিয়ের একটা ভালো ভিডিও থাকত।আইএ/ ১২ জুলাই ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×