হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তারকা হয়েও বাসে ঘুমাতেন শাহরুখ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২২ সেপ্টেম্বর – বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার তিগমাংশু ধুলিয়ার সঙ্গে বলিউড কিং শাহরুখ খানের সম্পর্ক বেশ পুরোনো। মণি রত্নমের ‘দিল সে’ সিনেমা থেকে শুরু করে আনন্দ এল রাইয়ের ‘জিরো’ সিনেমা পর্যন্ত। দীর্ঘ সময়ের সম্পর্ক তাদের দুজনের।

সম্প্রতি সিনেমার সেটে শাহরুখ কেমন, তা নিয়ে মুখ খুললেন তিগমাংশু। শাহরুখকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে তিগমাংশু বলেছেন, ‘শাহরুখ ঠিক কতটা নম্র, তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। সেটা আমি ‌‘দিল সে’র শুটিং চলাকালীনই খেয়াল করেছি। তত দিনে অবশ্য শাহরুখ স্টার হয়ে গিয়েছেন। আমরা লাদাখে শুটিং করছিলাম…মণি স্যারের সঙ্গে উনি রাস্তায় ঘুরে বেড়াতেন।’

আরও পড়ুন

আত্মসমর্পণ করতেই মিলল জামিন: আদালত থেকে স্বস্তির খবর পেলেন পরীমনি

সেই সময়ের নব্য ক্রেজ শাহরুখ খানকে নিয়ে তিনি আরও বলেন, ‘লাদাখে ভ্যানিটি ভ্যান বা অন্য কিছু ছিল না। আমরা যে বাসে উঠতাম, দুই দিকে সিটের মাঝের রাস্তায় যেখানে মানুষ হেঁটে যেত, সেখানেই লাঞ্চের সময় ৩০ মিনিট ঘুমিয়ে নিতেন শাহরুখ। মাঝেমধ্যে আমরা জ্যাকেট বা অন্য কিছু নিতে যাওয়ার জন্য বাসে উঠে শাহরুখের ওপর দিয়েই যেতাম।

তিনি যোগ করে, ‘শাহরুখ কোনো কিছুতেই আপত্তি করতেন না। উনি কখনো বলেননি আমার ঘুমানোর সময় বাসে কেউ ঢুকতে পারবে না। অথচ তিনি কিন্তু তখন স্টার। তিনি ৩০ মিনিট ঘুমাতে চেয়েও কোনো দিন নির্বিঘ্নে সেই সময়টুকু পাননি।’

উল্লেখ্য, ‘দিল সে’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন মনীষা কৈরালা। আর এই মিউজিক্যাল রোমান্টিক-থ্রিলারটির হাত ধরেই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন বলিউড স্টার প্রীতি জিনতা।

আইএ/ ২২ সেপ্টেম্বর ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

তারকা হয়েও বাসে ঘুমাতেন শাহরুখ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তারকা হয়েও বাসে ঘুমাতেন শাহরুখ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২২ সেপ্টেম্বর – বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার তিগমাংশু ধুলিয়ার সঙ্গে বলিউড কিং শাহরুখ খানের সম্পর্ক বেশ পুরোনো। মণি রত্নমের ‘দিল সে’ সিনেমা থেকে শুরু করে আনন্দ এল রাইয়ের ‘জিরো’ সিনেমা পর্যন্ত। দীর্ঘ সময়ের সম্পর্ক তাদের দুজনের।সম্প্রতি সিনেমার সেটে শাহরুখ কেমন, তা নিয়ে মুখ খুললেন তিগমাংশু। শাহরুখকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি।সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে তিগমাংশু বলেছেন, ‘শাহরুখ ঠিক কতটা নম্র, তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। সেটা আমি ‌‘দিল সে’র শুটিং চলাকালীনই খেয়াল করেছি। তত দিনে অবশ্য শাহরুখ স্টার হয়ে গিয়েছেন। আমরা লাদাখে শুটিং করছিলাম…মণি স্যারের সঙ্গে উনি রাস্তায় ঘুরে বেড়াতেন।’সেই সময়ের নব্য ক্রেজ শাহরুখ খানকে নিয়ে তিনি আরও বলেন, ‘লাদাখে ভ্যানিটি ভ্যান বা অন্য কিছু ছিল না। আমরা যে বাসে উঠতাম, দুই দিকে সিটের মাঝের রাস্তায় যেখানে মানুষ হেঁটে যেত, সেখানেই লাঞ্চের সময় ৩০ মিনিট ঘুমিয়ে নিতেন শাহরুখ। মাঝেমধ্যে আমরা জ্যাকেট বা অন্য কিছু নিতে যাওয়ার জন্য বাসে উঠে শাহরুখের ওপর দিয়েই যেতাম।তিনি যোগ করে, ‘শাহরুখ কোনো কিছুতেই আপত্তি করতেন না। উনি কখনো বলেননি আমার ঘুমানোর সময় বাসে কেউ ঢুকতে পারবে না। অথচ তিনি কিন্তু তখন স্টার। তিনি ৩০ মিনিট ঘুমাতে চেয়েও কোনো দিন নির্বিঘ্নে সেই সময়টুকু পাননি।’উল্লেখ্য, ‘দিল সে’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন মনীষা কৈরালা। আর এই মিউজিক্যাল রোমান্টিক-থ্রিলারটির হাত ধরেই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন বলিউড স্টার প্রীতি জিনতা।আইএ/ ২২ সেপ্টেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×