হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তারা ডেকেছে গিয়েছি, নতুন সরকার ডাকলেও সাড়া দেব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২০ অক্টোবর – দলাদলি করা শিল্পীদের কাজ নয় উল্লেখ করে ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া বলেছেন, আমরা শিল্পী, আমাদের কাজ মানুষকে বিনোদন দেয়া। সেটাই করে গেছি। কখনো কারও অন্ধ সমর্থক ছিলাম না। যদি সেটা করতাম, মনে সামান্যতম সংকীর্ণতা থাকত, দেশেই আসতাম না। এখন যদি নতুন সরকার তাদের কাজে আমাকে ডাকে, অবশ্যই সাড়া দেব। শিল্পীদের কাজ দলাদলি করা নয়, নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শক মনে জায়গা করে নেয়া।

গণঅ্যভ্যুত্থানের মুখে রাজনৈতিক পট পরিবর্তনের পর কটাক্ষের শিকার হচ্ছেন আওয়ামীপন্থী বলে পরিচিত এই চিত্রনায়িকা। তিনি দেশের পটপরিবর্তনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আপনাকে নিয়ে ট্রল হয়েছে অনেক, দেখেছেন নিশ্চয়ই? এমন প্রশ্নে সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

ফারিয়া আরও বলেন, আমার ক্যারিয়ার ১২ বছরের। ক্যারিয়ার শুরুর পর থেকেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখেছি। তারা যখন যে ধরনের কাজে ডেকেছে সাড়া দিয়েছি। আসলে আমি তো এখানে টাইম পাসের জন্য আসিনি। এটা রুটি-রুজির জায়গা। কাজের প্রস্তাব এলে করব, এটাই তো নিয়ম। এখন কেউ যদি আমাকে আওয়ামী সমর্থক ভেবে দূরে ঠেলে দেন, কী করতে পারি?

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

রাজনৈতিক পটপরিবর্তনকে কীভাবে দেখছেন, এমন প্রশ্নে নুসরাত ফারিয়া বলেন, আমি রাজনীতির মানুষ নই। বিচক্ষণতার সঙ্গে তাই বলতেও পারব না। দেশের ছাত্র-জনতা চেয়েছিল বলেই তো পরিবর্তনটা এসেছে। একজন নাগরিক হিসেবে চাইব, যেটা হয়েছে সেটা যেন মঙ্গলের জন্য হয়। আমার বিশ্বাস, মানুষের মৌলিক চাহিদাগুলোর পাশাপাশি বিনোদনও যেন হারানো গৌরব ফিরে পায়, সেদিকে খেয়াল রাখবে বর্তমান সরকার।

আইএ/ ২০ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

তারা ডেকেছে গিয়েছি, নতুন সরকার ডাকলেও সাড়া দেব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তারা ডেকেছে গিয়েছি, নতুন সরকার ডাকলেও সাড়া দেব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ অক্টোবর – দলাদলি করা শিল্পীদের কাজ নয় উল্লেখ করে ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া বলেছেন, আমরা শিল্পী, আমাদের কাজ মানুষকে বিনোদন দেয়া। সেটাই করে গেছি। কখনো কারও অন্ধ সমর্থক ছিলাম না। যদি সেটা করতাম, মনে সামান্যতম সংকীর্ণতা থাকত, দেশেই আসতাম না। এখন যদি নতুন সরকার তাদের কাজে আমাকে ডাকে, অবশ্যই সাড়া দেব। শিল্পীদের কাজ দলাদলি করা নয়, নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শক মনে জায়গা করে নেয়া।গণঅ্যভ্যুত্থানের মুখে রাজনৈতিক পট পরিবর্তনের পর কটাক্ষের শিকার হচ্ছেন আওয়ামীপন্থী বলে পরিচিত এই চিত্রনায়িকা। তিনি দেশের পটপরিবর্তনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আপনাকে নিয়ে ট্রল হয়েছে অনেক, দেখেছেন নিশ্চয়ই? এমন প্রশ্নে সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি উপরোক্ত মন্তব্য করেন।ফারিয়া আরও বলেন, আমার ক্যারিয়ার ১২ বছরের। ক্যারিয়ার শুরুর পর থেকেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখেছি। তারা যখন যে ধরনের কাজে ডেকেছে সাড়া দিয়েছি। আসলে আমি তো এখানে টাইম পাসের জন্য আসিনি। এটা রুটি-রুজির জায়গা। কাজের প্রস্তাব এলে করব, এটাই তো নিয়ম। এখন কেউ যদি আমাকে আওয়ামী সমর্থক ভেবে দূরে ঠেলে দেন, কী করতে পারি?রাজনৈতিক পটপরিবর্তনকে কীভাবে দেখছেন, এমন প্রশ্নে নুসরাত ফারিয়া বলেন, আমি রাজনীতির মানুষ নই। বিচক্ষণতার সঙ্গে তাই বলতেও পারব না। দেশের ছাত্র-জনতা চেয়েছিল বলেই তো পরিবর্তনটা এসেছে। একজন নাগরিক হিসেবে চাইব, যেটা হয়েছে সেটা যেন মঙ্গলের জন্য হয়। আমার বিশ্বাস, মানুষের মৌলিক চাহিদাগুলোর পাশাপাশি বিনোদনও যেন হারানো গৌরব ফিরে পায়, সেদিকে খেয়াল রাখবে বর্তমান সরকার।আইএ/ ২০ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×