হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তারেক-জোবাইদার রায় কালবৈশাখীর ঝড়ে উড়ে যাবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০২ আগস্ট – বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দেওয়া রায় কালবৈশাখী ঝড়ে উড়ে যাবে বলৈ মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনার নির্দেশে বিচারকরা যে ফরমায়েশি রায় দিয়েছেন তা কালবৈশাখী ঝড়ে উড়ে যাবে।

বুধবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জোবায়দা রহমানকে আদালতের দেওয়া সাজার প্রতিবাদে নয়াপল্টনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের পরীক্ষা গ্রহণযোগ্য নয়

রিজভী বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য মূলকভাবে এই রায় দেয়া হয়েছে।

বিএনপি টাকা কোথায় পায়, প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন রেখে রিজভী বলেন, ধানমন্ডিতে ভবন, গুলিস্তানে আলোকসজ্জিত ১০ তলা যে ভবন (আওয়ামী লীগ অফিস) তৈরি করেছেন সে টাকা কোথায় পেয়েছেন। এছাড়া আজকের রংপুরের সমাবেশে এক হাজার টাকা করে লোক আনা হয়েছে, এই টাকা কোথায় পেলেন?

তিনি বলেন, তারেক রহমান ও জোবায়দার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তা দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণের তীব্র আন্দোলনের মুখে এরাই কালবৈশাখী ঝড়ের মতো উড়ে যাবে। তিনি বলেন, বিএনপির সমাবেশে জনতার ঢল দেখে শেখ হাসিনা ভয়ে এ রায় দিতে বাধ্য করেছে।

সমাবেশ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, দেশের গণতন্ত্র নিয়ন্ত্রণের কারণে শেখ হাসিনার বিচার হবে এক দিন এই দেশের মাটিতে। শেখ হাসিনাকে হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম, উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলামসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০২ আগস্ট ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তারেক-জোবাইদার রায় কালবৈশাখীর ঝড়ে উড়ে যাবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তারেক-জোবাইদার রায় কালবৈশাখীর ঝড়ে উড়ে যাবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ আগস্ট – বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দেওয়া রায় কালবৈশাখী ঝড়ে উড়ে যাবে বলৈ মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনার নির্দেশে বিচারকরা যে ফরমায়েশি রায় দিয়েছেন তা কালবৈশাখী ঝড়ে উড়ে যাবে। বুধবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জোবায়দা রহমানকে আদালতের দেওয়া সাজার প্রতিবাদে নয়াপল্টনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। রিজভী বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য মূলকভাবে এই রায় দেয়া হয়েছে। বিএনপি টাকা কোথায় পায়, প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন রেখে রিজভী বলেন, ধানমন্ডিতে ভবন, গুলিস্তানে আলোকসজ্জিত ১০ তলা যে ভবন (আওয়ামী লীগ অফিস) তৈরি করেছেন সে টাকা কোথায় পেয়েছেন। এছাড়া আজকের রংপুরের সমাবেশে এক হাজার টাকা করে লোক আনা হয়েছে, এই টাকা কোথায় পেলেন? তিনি বলেন, তারেক রহমান ও জোবায়দার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তা দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণের তীব্র আন্দোলনের মুখে এরাই কালবৈশাখী ঝড়ের মতো উড়ে যাবে। তিনি বলেন, বিএনপির সমাবেশে জনতার ঢল দেখে শেখ হাসিনা ভয়ে এ রায় দিতে বাধ্য করেছে। সমাবেশ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, দেশের গণতন্ত্র নিয়ন্ত্রণের কারণে শেখ হাসিনার বিচার হবে এক দিন এই দেশের মাটিতে। শেখ হাসিনাকে হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম, উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলামসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: ঢাকাটাইমসআইএ/ ০২ আগস্ট ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×