শিরোনাম ::
সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু সিএনজি-মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারের চেষ্টা, টেকনাফে ৮ কোটি ১০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকছে না নাফ নদী থেকে ৫ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, উদ্বেগে স্বজনরা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইশরাক হোসেন বিসিবির গত নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, সমস্যা সমাধানে আলোচনা করব: ক্রীড়া প্রতিমন্ত্রী নির্বাচনী ছুটির পর পণ্যবাহী গাড়ির চাপে তিন মহাসড়কে তীব্র যানজট কানাডায় পবিত্র রমজান শুরু বুধবার, মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড় আজকের টাকার বিনিময় হার: জেনে নিন ডলার ও ইউরোর দর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৮১

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্ত দি‌য়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৮১ জন রো‌হিঙ্গা‌কে আটক ক‌রা হয়েছে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, জেলার আলীকদম উপজেলায় রোহিঙ্গা অনুপ্রবেশের খবর পাওয়ার পর গতকাল (রবিবার) রাত থেকে অভিযানে নামে স্থানীয় প্রশাসন।

এ সময় সোমবার (১১ নভেম্বর) সকালে আলীকদ‌ম উপজেলা বাস স্টেশন থেকে ৪২ জন, কানামাঝি ক্যাম্প থেকে ২৪ জন, চক্ষ্যং ইউনিয়ন ব্রিজ থেকে ১৪ জন এবং বিজিবি কর্তৃক ১ জনসহ মোট ৮১ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

সূত্র আরও জানায়, জেলার আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশে করে ৮১ রোহিঙ্গা। তাদের মধ্যে নারী ও শিশু বেশি রয়েছে। তারা বাস স্টেশন এলাকা থেকে বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা প্রশাসনকে খবর জানালে প্রশাসন তাদের আটক করে। পরে স্থানীয় প্রশাসন তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ন দেব জানান, রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় স্থানীয় কেউ জড়িত আছেন কিনা খুঁজে বের করা হবে, সেই সঙ্গে আটক রোহিঙ্গাদের মিয়ানমারে পুশব্যাক করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: