হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কানাডায় পবিত্র রমজান শুরু বুধবার, মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ অপরাহ্ন


অটোয়া, ১৮ ফেব্রুয়ারি – উত্তর আমেরিকার দেশ কানাডায় স্থানীয় সময় বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। দীর্ঘ এগারো মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে তারাবি নামাজের মধ্য দিয়ে রমজানকে স্বাগত জানিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার দেশগুলো মূলত জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে রমজান ও ঈদের তারিখ নির্ধারণ করে থাকে।

সেই হিসাব অনুযায়ী মঙ্গলবার পবিত্র রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে রোজা পালন শুরু হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে বহু সংস্কৃতির দেশ কানাডার বিভিন্ন গ্রোসারি শপে মূল্যছাড় ঘোষণা করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিরাও প্রস্তুতিমূলক কেনাকাটায় ভিড় করছেন। কানাডার বিভিন্ন প্রদেশসহ ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদ ও বাংলাদেশ কমিউনিটির মসজিদগুলোতে তারাবি নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদের সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ তারাবি নামাজ শেষে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করেন এবং সবাইকে যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে মাসটি পালনের আহ্বান জানান।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

কানাডায় পবিত্র রমজান শুরু বুধবার, মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কানাডায় পবিত্র রমজান শুরু বুধবার, মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Print Image
[ad_1] অটোয়া, ১৮ ফেব্রুয়ারি – উত্তর আমেরিকার দেশ কানাডায় স্থানীয় সময় বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। দীর্ঘ এগারো মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে তারাবি নামাজের মধ্য দিয়ে রমজানকে স্বাগত জানিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার দেশগুলো মূলত জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে রমজান ও ঈদের তারিখ নির্ধারণ করে থাকে।সেই হিসাব অনুযায়ী মঙ্গলবার পবিত্র রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে রোজা পালন শুরু হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে বহু সংস্কৃতির দেশ কানাডার বিভিন্ন গ্রোসারি শপে মূল্যছাড় ঘোষণা করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিরাও প্রস্তুতিমূলক কেনাকাটায় ভিড় করছেন। কানাডার বিভিন্ন প্রদেশসহ ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদ ও বাংলাদেশ কমিউনিটির মসজিদগুলোতে তারাবি নামাজ অনুষ্ঠিত হয়েছে।নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদের সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ তারাবি নামাজ শেষে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করেন এবং সবাইকে যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে মাসটি পালনের আহ্বান জানান।এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×