হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে সেলিম খান, মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন


মুম্বাই, ১৮ ফেব্রুয়ারি – বলিউডের প্রভাবশালী চিত্রনাট্যকার ও সুপারস্টার সালমান খানের বাবা সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গুরুতর অসুস্থ হয়ে তিনি বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

নব্বই বছর বয়সী এই প্রবীণ ব্যক্তিত্বের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হাসপাতাল ও ঘনিষ্ঠ সূত্রে খবর পাওয়া গেছে যে সেলিম খানের মস্তিষ্কে রক্তক্ষরণ বা ব্রেন হেমোরেজ হয়েছে এবং এর ফলে শারীরিক জটিলতা অনেকটাই বেড়ে গেছে। বর্তমানে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকেরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং শারীরিক অবস্থা অনুকূলে থাকলে বুধবার তার মস্তিষ্কে একটি জরুরি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

এআই দিয়ে সাজানো ছবি দিয়ে অপপ্রচার: জাতিসংঘে প্রধানমন্ত্রীর ডিনার ফটোর সত্যতা ও গুজব উন্মোচন

মঙ্গলবার বাবার অসুস্থতার খবর পাওয়া মাত্রই শুটিং ও যাবতীয় ব্যস্ততা ফেলে হাসপাতালে ছুটে যান সালমান খানসহ পুরো খান পরিবার। পরিবারের অন্য সদস্য আরবাজ খান, সোহেল খান এবং আলভিরা অগ্নিহোত্রীও বর্তমানে হাসপাতালে অবস্থান করছেন।

রাতে প্রবীণ এই চিত্রনাট্যকারকে দেখতে হাসপাতালে যান বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত এবং সেলিম খানের দীর্ঘদিনের কাজের সঙ্গী জাভেদ আখতার।

পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও পারিবারিক একটি সূত্র জানিয়েছে যে চিকিৎসকেরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন এবং প্রয়োজনীয় সব পরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে সেলিম খান, মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে সেলিম খান, মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৮ ফেব্রুয়ারি – বলিউডের প্রভাবশালী চিত্রনাট্যকার ও সুপারস্টার সালমান খানের বাবা সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গুরুতর অসুস্থ হয়ে তিনি বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।নব্বই বছর বয়সী এই প্রবীণ ব্যক্তিত্বের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হাসপাতাল ও ঘনিষ্ঠ সূত্রে খবর পাওয়া গেছে যে সেলিম খানের মস্তিষ্কে রক্তক্ষরণ বা ব্রেন হেমোরেজ হয়েছে এবং এর ফলে শারীরিক জটিলতা অনেকটাই বেড়ে গেছে। বর্তমানে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকেরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং শারীরিক অবস্থা অনুকূলে থাকলে বুধবার তার মস্তিষ্কে একটি জরুরি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।মঙ্গলবার বাবার অসুস্থতার খবর পাওয়া মাত্রই শুটিং ও যাবতীয় ব্যস্ততা ফেলে হাসপাতালে ছুটে যান সালমান খানসহ পুরো খান পরিবার। পরিবারের অন্য সদস্য আরবাজ খান, সোহেল খান এবং আলভিরা অগ্নিহোত্রীও বর্তমানে হাসপাতালে অবস্থান করছেন।রাতে প্রবীণ এই চিত্রনাট্যকারকে দেখতে হাসপাতালে যান বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত এবং সেলিম খানের দীর্ঘদিনের কাজের সঙ্গী জাভেদ আখতার।পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও পারিবারিক একটি সূত্র জানিয়েছে যে চিকিৎসকেরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন এবং প্রয়োজনীয় সব পরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×