হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তিন ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ অপরাহ্ন




চট্টগ্রাম, ২২ ফেব্রুয়ারি – চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে এবালন গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আগুন নির্বাপিত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে এ আগুন লাগে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কালুরঘাট, পটিয়া এবং বোয়ালখালী ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ করে।

ফায়ার সার্ভিস পটিয়ার উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটে কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এবালন গার্মেন্টস নামের ওই পোশাক কারখানায় জ্যাকেট তৈরি করা হয়। কারখানার চারতলায় আগুন লাগে। ওই তলায় শ্রমিকরা কাজ করেন না। কাজ করেন দ্বিতীয় ও তৃতীয় তলায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা নিচে নেমে গেছেন।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

তিনি বলেন, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ৭টা ৩৫ মিনিটে আমরা আগুন সম্পূর্ণ নির্বাপণ করি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় হয়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

কারখানার কোয়ালিটি সুপারভাইজর মো. ইব্রাহিম বলেন, চার তলায় ইবাদতখানা। সেখানে আসরের নামাজ পড়তে ওঠা কয়েকজন শ্রমিক নামাজ শেষে ধোঁয়া দেখতে পান। তখন সাইরেন বাজানো হলে শ্রমিকরা নিরাপদে নেমে যান। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তিন ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তিন ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ২২ ফেব্রুয়ারি – চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে এবালন গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আগুন নির্বাপিত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে এ আগুন লাগে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কালুরঘাট, পটিয়া এবং বোয়ালখালী ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ করে।ফায়ার সার্ভিস পটিয়ার উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটে কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এবালন গার্মেন্টস নামের ওই পোশাক কারখানায় জ্যাকেট তৈরি করা হয়। কারখানার চারতলায় আগুন লাগে। ওই তলায় শ্রমিকরা কাজ করেন না। কাজ করেন দ্বিতীয় ও তৃতীয় তলায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা নিচে নেমে গেছেন।তিনি বলেন, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ৭টা ৩৫ মিনিটে আমরা আগুন সম্পূর্ণ নির্বাপণ করি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় হয়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।কারখানার কোয়ালিটি সুপারভাইজর মো. ইব্রাহিম বলেন, চার তলায় ইবাদতখানা। সেখানে আসরের নামাজ পড়তে ওঠা কয়েকজন শ্রমিক নামাজ শেষে ধোঁয়া দেখতে পান। তখন সাইরেন বাজানো হলে শ্রমিকরা নিরাপদে নেমে যান। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।সূত্র: জাগো নিউজএনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×