হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করবে মরক্কো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


রাবাত, ১১ সেপ্টেম্বর – ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্প ও তার জেরে ২ হাজার ১০০ মানুষের মৃত্যুতে আগামী ৩ দিন রাষ্ট্রীয় শোক পালন করবে মরক্কো। শনিবার রাষ্ট্রের উচ্চপর্যায়ের এক বৈঠকের পর মরক্কোর রাজা মোহাম্মেদ ৬ এই ঘোষণা দিয়েছেন।

রাজার কার্যালয় থেকে দেওয়া এ সম্পর্কিত এক বিবৃতির বরাত দিয়ে মরক্কোর রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এমএপি নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘আগামী ৩ দিন জাতীয় পর্যায়ে শোক পালন করা হবে। এ সময়ে সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।’

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

শুক্রবার রাত ১১ টা ১১ মিনিটে মরক্কোয় আঘাত হানে প্রথম ভূমিকম্পটি। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৬ দশমিক ৮। প্রথমটির ১৯ মিনিট পর আরেকটি ভূকম্পন (পরাঘাত) হয়। দ্বিতীয়টির মাত্রা ছিল ৪ দশমিক ৯।

মরক্কোর ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির পশ্চিমাঞ্চলে উচ্চ অ্যাটলাস পর্বতমালা ঘেঁষা প্রদেশ আল হাউজের পার্বত্য শহর ইঘিলের ভূপৃষ্ঠ থেকে ১৮ দশমিক ৫ মিটার গভীরে ছিল ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল। মরক্কোর প্রধান পর্যটন শহর মারাকেশ থেকে ইঘিলের দূরত্ব ৭১ কিলোমিটার।

বৈশ্বিক পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য মরক্কোর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত বিভিন্ন ধ্বংসস্তুপ থেকে ২ হাজার ১০০টিরও বেশি দেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ২ হাজার ৫৯ জনকে।

এমএপি নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবারের বৈঠকে উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনার জন্য জরুরিভিত্তিতে একটি কমিশন গঠনের তাগিদ দিয়েছেন রাজা মোহাম্মেদ ৬। উপদ্রুতদের সহায়তা হিসেবে অস্থায়ী আশ্রয় হিসেবে তাঁবু, খাবার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বণ্টনে যে ত্রুটি না ঘটে— সেজন্য কমিশনকে দায়িত্বশীল থাকার নির্দেশ দিয়েছেন রাজা।

উপদ্রুতদের মধ্যে এতিম এবং দরিদ্র ও অসহায়দের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার নির্দেশও দিয়েছেন রাজা মোহাম্মেদ ৬।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১১ সেপ্টেম্বর ২০২৩

 




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করবে মরক্কো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করবে মরক্কো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] রাবাত, ১১ সেপ্টেম্বর – ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্প ও তার জেরে ২ হাজার ১০০ মানুষের মৃত্যুতে আগামী ৩ দিন রাষ্ট্রীয় শোক পালন করবে মরক্কো। শনিবার রাষ্ট্রের উচ্চপর্যায়ের এক বৈঠকের পর মরক্কোর রাজা মোহাম্মেদ ৬ এই ঘোষণা দিয়েছেন। রাজার কার্যালয় থেকে দেওয়া এ সম্পর্কিত এক বিবৃতির বরাত দিয়ে মরক্কোর রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এমএপি নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘আগামী ৩ দিন জাতীয় পর্যায়ে শোক পালন করা হবে। এ সময়ে সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।’ শুক্রবার রাত ১১ টা ১১ মিনিটে মরক্কোয় আঘাত হানে প্রথম ভূমিকম্পটি। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৬ দশমিক ৮। প্রথমটির ১৯ মিনিট পর আরেকটি ভূকম্পন (পরাঘাত) হয়। দ্বিতীয়টির মাত্রা ছিল ৪ দশমিক ৯। মরক্কোর ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির পশ্চিমাঞ্চলে উচ্চ অ্যাটলাস পর্বতমালা ঘেঁষা প্রদেশ আল হাউজের পার্বত্য শহর ইঘিলের ভূপৃষ্ঠ থেকে ১৮ দশমিক ৫ মিটার গভীরে ছিল ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল। মরক্কোর প্রধান পর্যটন শহর মারাকেশ থেকে ইঘিলের দূরত্ব ৭১ কিলোমিটার। বৈশ্বিক পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য মরক্কোর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত বিভিন্ন ধ্বংসস্তুপ থেকে ২ হাজার ১০০টিরও বেশি দেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ২ হাজার ৫৯ জনকে। এমএপি নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবারের বৈঠকে উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনার জন্য জরুরিভিত্তিতে একটি কমিশন গঠনের তাগিদ দিয়েছেন রাজা মোহাম্মেদ ৬। উপদ্রুতদের সহায়তা হিসেবে অস্থায়ী আশ্রয় হিসেবে তাঁবু, খাবার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বণ্টনে যে ত্রুটি না ঘটে— সেজন্য কমিশনকে দায়িত্বশীল থাকার নির্দেশ দিয়েছেন রাজা। উপদ্রুতদের মধ্যে এতিম এবং দরিদ্র ও অসহায়দের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার নির্দেশও দিয়েছেন রাজা মোহাম্মেদ ৬। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১১ সেপ্টেম্বর ২০২৩   [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×