হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তিন মহাদেশের ছয় দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


বের্ন, ০৪ অক্টোবর – ১৯৩০ সালে প্রথমবারের মতো উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল ফিফা ফুটবল বিশ্বকাপ। প্রতিযোগিতার শতবর্ষ পুর্তি উপলক্ষে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য অফিসিয়ালি বিড করেছিল লাতিন আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। এ তিনটি দেশ ছাড়াও মরক্কো, স্পেন এবং পর্তুগালও আয়োজন করতে ইচ্ছা প্রকাশ করেছিল। শেষপর্যন্ত ৬টি দেশকেই ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে বলে জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। খবর দ্য অ্যাথলেটিক

২০৩০ সালে অনুষ্ঠেয় ২৪ তম ফুটবল বিশ্বকাপের আয়োজক হবে মরক্কো, স্পেন এবং পর্তুগাল। তবে টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে। প্রথম বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে পুরো টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ প্রকাশ করলেও ছয়টি দেশই বিশ্বকাপ আয়োজনের যোগ্যতা অর্জন করবে। তাছাড়া তিনটি মহাদেশে অনুষ্ঠিত হওয়া প্রথম বিশ্বকাপও হবে ২০৩০ ফুটবল বিশ্বকাপ।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

বুধবার (৪ অক্টোবর) ২০৩০ বিশ্বকাপের উদ্বোধনী গেমসহ তিনটি খেলা উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েকে সিদ্ধান্ত দিয়েছে ফিফা। প্রথম তিন ম্যাচের পর উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং তাদের তিন প্রতিপক্ষ টুর্নামেন্টের বাকি অংশ খেলতে মরক্কো, স্পেন এবং পর্তুগালে যাবে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মরক্কো, পর্তুগাল বা স্পেনে অনুষ্ঠিত হবে। তবে নিদিষ্ট কোন দেশে অনুষ্ঠিত হবে তা নিশ্চিত করেনি সংস্থাটি। ১৯৯৪, ১৯৯৮, ২০০৬, ২০১০ এবং ২০২৬ বিশ্বকাপের আয়োজক হতেও বিড করেছিল মরক্কো। প্রতিবারই ব্যর্থ হয় আশরাফ হাকিমি-ইউসুফ বোনোর দেশ। মরক্কো উত্তর আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে।

২০২৩ সালের মার্চে স্পেন এবং পর্তুগালের সঙ্গে যোগ দিয়ে বিড করেছিল মরক্কো। তাদের পাশাপাশি পর্তুগালও প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করবে। ২০২২ সালের অক্টোবরে স্পেন ও পর্তুগালের বিডে যোগ দিয়েছিল ইউরোপের আরেক দেশ ইউক্রেন। তারা গ্রুপ-পর্বের কয়েকটি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের কারণে টুর্নামেন্ট আয়োজন থেকে সরে আসে।

২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে উত্তর আমেরিকার তিনটি দেশ কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। যা প্রথমবারের মতো দুটি দেশের বেশি আয়োজকের অধীনে একমাত্র সংস্করণ। আর ২০৩০ বিশ্বকাপ প্রথমবারের মতো ছয়টি আলাদা দেশ আয়োজন করবে।

২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য এশিয়া থেকে বিড গ্রহণ করবে ফিফা। এই প্রতিযোগিতা আয়োজক হওয়ার জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশন (এফসি) এবং ওশেনিয়া ফুটবল কনফেডারেশন (ওএফসি) বিডে এগিয়ে থাকবে বলেও জানায় সংস্থাটি।

সূত্র: কালবেলা
আইএ/ ০৪ অক্টোবর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::তিন মহাদেশের ছয় দেশে হবে ২০৩০ বিশ্বকাপ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

তিন মহাদেশের ছয় দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তিন মহাদেশের ছয় দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বের্ন, ০৪ অক্টোবর – ১৯৩০ সালে প্রথমবারের মতো উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল ফিফা ফুটবল বিশ্বকাপ। প্রতিযোগিতার শতবর্ষ পুর্তি উপলক্ষে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য অফিসিয়ালি বিড করেছিল লাতিন আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। এ তিনটি দেশ ছাড়াও মরক্কো, স্পেন এবং পর্তুগালও আয়োজন করতে ইচ্ছা প্রকাশ করেছিল। শেষপর্যন্ত ৬টি দেশকেই ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে বলে জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। খবর দ্য অ্যাথলেটিক ২০৩০ সালে অনুষ্ঠেয় ২৪ তম ফুটবল বিশ্বকাপের আয়োজক হবে মরক্কো, স্পেন এবং পর্তুগাল। তবে টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে। প্রথম বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে পুরো টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ প্রকাশ করলেও ছয়টি দেশই বিশ্বকাপ আয়োজনের যোগ্যতা অর্জন করবে। তাছাড়া তিনটি মহাদেশে অনুষ্ঠিত হওয়া প্রথম বিশ্বকাপও হবে ২০৩০ ফুটবল বিশ্বকাপ। বুধবার (৪ অক্টোবর) ২০৩০ বিশ্বকাপের উদ্বোধনী গেমসহ তিনটি খেলা উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েকে সিদ্ধান্ত দিয়েছে ফিফা। প্রথম তিন ম্যাচের পর উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং তাদের তিন প্রতিপক্ষ টুর্নামেন্টের বাকি অংশ খেলতে মরক্কো, স্পেন এবং পর্তুগালে যাবে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মরক্কো, পর্তুগাল বা স্পেনে অনুষ্ঠিত হবে। তবে নিদিষ্ট কোন দেশে অনুষ্ঠিত হবে তা নিশ্চিত করেনি সংস্থাটি। ১৯৯৪, ১৯৯৮, ২০০৬, ২০১০ এবং ২০২৬ বিশ্বকাপের আয়োজক হতেও বিড করেছিল মরক্কো। প্রতিবারই ব্যর্থ হয় আশরাফ হাকিমি-ইউসুফ বোনোর দেশ। মরক্কো উত্তর আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে। ২০২৩ সালের মার্চে স্পেন এবং পর্তুগালের সঙ্গে যোগ দিয়ে বিড করেছিল মরক্কো। তাদের পাশাপাশি পর্তুগালও প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করবে। ২০২২ সালের অক্টোবরে স্পেন ও পর্তুগালের বিডে যোগ দিয়েছিল ইউরোপের আরেক দেশ ইউক্রেন। তারা গ্রুপ-পর্বের কয়েকটি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের কারণে টুর্নামেন্ট আয়োজন থেকে সরে আসে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে উত্তর আমেরিকার তিনটি দেশ কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। যা প্রথমবারের মতো দুটি দেশের বেশি আয়োজকের অধীনে একমাত্র সংস্করণ। আর ২০৩০ বিশ্বকাপ প্রথমবারের মতো ছয়টি আলাদা দেশ আয়োজন করবে। ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য এশিয়া থেকে বিড গ্রহণ করবে ফিফা। এই প্রতিযোগিতা আয়োজক হওয়ার জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশন (এফসি) এবং ওশেনিয়া ফুটবল কনফেডারেশন (ওএফসি) বিডে এগিয়ে থাকবে বলেও জানায় সংস্থাটি। সূত্র: কালবেলা আইএ/ ০৪ অক্টোবর ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::তিন মহাদেশের ছয় দেশে হবে ২০৩০ বিশ্বকাপ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×