হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তুরস্কের আকাশসীমায় ইসরায়েলের সরকারি ও সামরিক উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন


আঙ্কারা, ২৯ আগস্ট – তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, তুরস্কের আকাশসীমায় ইসরায়েলের সরকারি ও সামরিক উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) পার্লামেন্টে গাজা ইস্যুতে এক বক্তব্যে তিনি এই ঘোষণা দেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

হাকান ফিদান বলেন, আমরা অস্ত্র ও গোলাবারুদ বহনকারী কন্টেইনার জাহাজগুলোকে আমাদের বন্দরে প্রবেশ করতে দিচ্ছি না ও আমরা ইসরায়েলি উড়োজাহাজকে আমাদের আকাশসীমা ব্যবহার করতেও অনুমতি দিচ্ছি না।

তিনি আরও বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণভাবে বাণিজ্য বন্ধ করেছি। আমরা আমাদের বন্দর ইসরায়েলি জাহাজের জন্য বন্ধ করেছি ও তুর্কি জাহাজগুলোকে ইসরায়েলি বন্দরে ভিড়তে দিচ্ছি না। আমাদের মতো কোনো দেশ এতটা স্পষ্টভাবে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেনি।

ইসলামী দেশগুলোকে ইসরায়েলকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভা ও কার্যক্রম থেকে সাময়িক বরখাস্ত করার জন্য চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় ইসরায়েলের বর্বরতা, জেরুজালেমের আল-আকসা মসজিদে উসকানি ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিষয়টির সঙ্গে পরিচিত আরেকটি তুর্কি সূত্র জানায়, ইসরায়েলগামী আন্তর্জাতিক বাণিজ্যিক উড়োজাহাজগুলো এখনো তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে পারবে। ইসরায়েলি ও তুর্কি গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনের বিপরীতে ওই সূত্রটি জানায়, দীর্ঘদিন ধরে ইসরায়েলের সরকারি, সামরিক ও ব্যক্তিগত উড়োজাহাজকে তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে নিষিদ্ধ করা হয়েছে, তবে বিদেশি বাণিজ্যিক উড়োজাহাজের জন্য কোনো নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

দ্বিতীয় এক তুর্কি কর্মকর্তা উল্লেখ করেছেন, গত নভেম্বরে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের আজারবাইজানগামী উড়োজাহাজকেও আটকে দিয়েছিল তুর্কি কর্তৃপক্ষ। তিনি বলেন, আমরা বেশ কিছুদিন ধরে ধারাবাহিকভাবে ইসরায়েলের সরকারি ফ্লাইটের অনুরোধ প্রত্যাখ্যান করছি।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি তুরস্ক ইসরায়েলি মালিকানাধীন ও সংশ্লিষ্ট জাহাজের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করেছে, যাতে তারা তুর্কি বন্দরে ভিড়তে না পারে।

মিডল ইস্ট আই জানায়, এই নৌ-পরিবহন সংক্রান্ত পদক্ষেপগুলো গত মাসে ঘোষিত ইসরায়েলের বিরুদ্ধে ছয়টি নিষেধাজ্ঞার অংশ, যা ফিলিস্তিন ইস্যুতে বোগোটায় আয়োজিত জরুরি সম্মেলনের পর ‘হেগ গ্রুপ’র যৌথ বিবৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৯ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তুরস্কের আকাশসীমায় ইসরায়েলের সরকারি ও সামরিক উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তুরস্কের আকাশসীমায় ইসরায়েলের সরকারি ও সামরিক উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] আঙ্কারা, ২৯ আগস্ট – তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, তুরস্কের আকাশসীমায় ইসরায়েলের সরকারি ও সামরিক উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট) পার্লামেন্টে গাজা ইস্যুতে এক বক্তব্যে তিনি এই ঘোষণা দেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।হাকান ফিদান বলেন, আমরা অস্ত্র ও গোলাবারুদ বহনকারী কন্টেইনার জাহাজগুলোকে আমাদের বন্দরে প্রবেশ করতে দিচ্ছি না ও আমরা ইসরায়েলি উড়োজাহাজকে আমাদের আকাশসীমা ব্যবহার করতেও অনুমতি দিচ্ছি না।তিনি আরও বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণভাবে বাণিজ্য বন্ধ করেছি। আমরা আমাদের বন্দর ইসরায়েলি জাহাজের জন্য বন্ধ করেছি ও তুর্কি জাহাজগুলোকে ইসরায়েলি বন্দরে ভিড়তে দিচ্ছি না। আমাদের মতো কোনো দেশ এতটা স্পষ্টভাবে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেনি।ইসলামী দেশগুলোকে ইসরায়েলকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভা ও কার্যক্রম থেকে সাময়িক বরখাস্ত করার জন্য চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় ইসরায়েলের বর্বরতা, জেরুজালেমের আল-আকসা মসজিদে উসকানি ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।বিষয়টির সঙ্গে পরিচিত আরেকটি তুর্কি সূত্র জানায়, ইসরায়েলগামী আন্তর্জাতিক বাণিজ্যিক উড়োজাহাজগুলো এখনো তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে পারবে। ইসরায়েলি ও তুর্কি গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনের বিপরীতে ওই সূত্রটি জানায়, দীর্ঘদিন ধরে ইসরায়েলের সরকারি, সামরিক ও ব্যক্তিগত উড়োজাহাজকে তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে নিষিদ্ধ করা হয়েছে, তবে বিদেশি বাণিজ্যিক উড়োজাহাজের জন্য কোনো নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।দ্বিতীয় এক তুর্কি কর্মকর্তা উল্লেখ করেছেন, গত নভেম্বরে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের আজারবাইজানগামী উড়োজাহাজকেও আটকে দিয়েছিল তুর্কি কর্তৃপক্ষ। তিনি বলেন, আমরা বেশ কিছুদিন ধরে ধারাবাহিকভাবে ইসরায়েলের সরকারি ফ্লাইটের অনুরোধ প্রত্যাখ্যান করছি।প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি তুরস্ক ইসরায়েলি মালিকানাধীন ও সংশ্লিষ্ট জাহাজের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করেছে, যাতে তারা তুর্কি বন্দরে ভিড়তে না পারে।মিডল ইস্ট আই জানায়, এই নৌ-পরিবহন সংক্রান্ত পদক্ষেপগুলো গত মাসে ঘোষিত ইসরায়েলের বিরুদ্ধে ছয়টি নিষেধাজ্ঞার অংশ, যা ফিলিস্তিন ইস্যুতে বোগোটায় আয়োজিত জরুরি সম্মেলনের পর ‘হেগ গ্রুপ’র যৌথ বিবৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৯ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×