বেইজিং, ০৫ অক্টোবর – চীনের গুয়াংডং প্রদেশের সুয়েনে আঘাত হেনেছে টাইফুন মাতমো। রোববার (৫ অক্টোবর) প্রদেশটিতে টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়। দেশটিতে এমন সময় টাইফুন আঘাত হেনেছে যখন সেখানে বছরের অন্যতম বড় ছুটির মৌসুম চলছে।
টাইফুন মাতমোর প্রভাবে গত সপ্তাহে ফিলিপাইনে বন্যার সৃষ্টি হয়। এরপর এটি চীনের দিয়ে এগিয়ে আসে। আজ স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে চীনা উপকূলে আছড়ে পড়ে টাইফুনটি।
কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার
যখন টাইফুনটি চীনের দিকে এগোচ্ছিল তখন এটির বাতাসের গতিবেগ ছিল ১৫১ কিলোমিটার।
গত বুধবার থেকে চীনে শুরু হয়েছে ৮ দিনের সরকারি ছুটি। ওইদিন দেশটির জাতীয় দিবস ছিল। দীর্ঘ ছুটি পাওয়ায় কোটি কোটি মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এমন সময় চীনে এসে বাগড়া দিয়েছে টাইফুন।
টাইফুনের কারণে গতকাল শনিবার সন্ধ্যা থেকে ছুটির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হাইনান প্রদেশের ফেরি সেবা বন্ধ করা হয়। যা সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক বিঘ্ন সৃষ্টি করেছে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৫ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন