হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তেহরানে নবম দফায় ইসরায়েলের ব্যাপক হামলা, ক্ষতিগ্রস্ত বিশেষজ্ঞ পরিষদের ভবন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন


তেহরান, ৩ মার্চ – ইরানের রাজধানী তেহরানে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনী। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে তাদের এই সামরিক অভিযান চতুর্থ দিনে গড়িয়েছে এবং বর্তমানে নবম দফার হামলা চলছে। বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তেহরানে ইরানি শাসকগোষ্ঠীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে তাদের বিমান বাহিনী নতুন এই অভিযান পরিচালনা করছে। এর আগে ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল যে ইসরায়েলি ও মার্কিন যৌথ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষজ্ঞ পরিষদের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, তেহরানের দক্ষিণে কোম শহরে অবস্থিত ওই অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদের ভবনে মার্কিন ও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

স্থানীয় গণমাধ্যমগুলোতে সম্প্রচারিত ভিডিও ফুটেজে ভবনটির মারাত্মক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। উল্লেখ্য যে, গত শনিবার মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এর পর থেকেই অঞ্চলটিতে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে এবং ধারাবাহিকভাবে এই বিমান হামলা চলছে।

এসএএস/ ৩ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তেহরানে নবম দফায় ইসরায়েলের ব্যাপক হামলা, ক্ষতিগ্রস্ত বিশেষজ্ঞ পরিষদের ভবন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তেহরানে নবম দফায় ইসরায়েলের ব্যাপক হামলা, ক্ষতিগ্রস্ত বিশেষজ্ঞ পরিষদের ভবন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৩ মার্চ – ইরানের রাজধানী তেহরানে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনী। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে তাদের এই সামরিক অভিযান চতুর্থ দিনে গড়িয়েছে এবং বর্তমানে নবম দফার হামলা চলছে। বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।মঙ্গলবার সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তেহরানে ইরানি শাসকগোষ্ঠীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে তাদের বিমান বাহিনী নতুন এই অভিযান পরিচালনা করছে। এর আগে ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল যে ইসরায়েলি ও মার্কিন যৌথ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষজ্ঞ পরিষদের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, তেহরানের দক্ষিণে কোম শহরে অবস্থিত ওই অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদের ভবনে মার্কিন ও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে।স্থানীয় গণমাধ্যমগুলোতে সম্প্রচারিত ভিডিও ফুটেজে ভবনটির মারাত্মক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। উল্লেখ্য যে, গত শনিবার মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এর পর থেকেই অঞ্চলটিতে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে এবং ধারাবাহিকভাবে এই বিমান হামলা চলছে।এসএএস/ ৩ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×