হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তেহরানে হামলায় সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহতের দাবি ইরানি গণমাধ্যমের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন


তেহরান, ১ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম আইএলএনএ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে তেহরানে অবস্থিত তার বাসভবনে চালানো এক বিমান হামলায় ৬৯ বছর বয়সী এই নেতা এবং তার দেহরক্ষী প্রাণ হারিয়েছেন। তবে এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা সরকারি বিবৃতি পাওয়া যায়নি।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শাসনামলের শুরুর দিকে তিনি শিয়া ধর্মীয় নেতৃত্ব, কট্টরপন্থী এবং পার্লামেন্টের রক্ষণশীল সদস্যদের ব্যাপক সমর্থন লাভ করেছিলেন। তবে তার মেয়াদের শেষ দিকে বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

বিশেষ করে তার পারমাণবিক কর্মসূচির কারণে ইরানের ওপর একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপিত হয় যার ফলে দেশটি চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়ে।

ইসরায়েলবিরোধী কঠোর অবস্থানের জন্য তিনি আন্তর্জাতিক মহলে পরিচিত ছিলেন। তার শাসনকালে ইসরায়েলের বিরুদ্ধে ক্রমাগত সামরিক হুমকির কারণে ইরান আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সময়ের পরিক্রমায় তার সমর্থকরাও তার থেকে দূরে সরে যেতে থাকেন এবং মেয়াদের শেষলগ্নে তিনি খোদ কট্টরপন্থীদের কাছেও একজন বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তেহরানে হামলায় সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহতের দাবি ইরানি গণমাধ্যমের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তেহরানে হামলায় সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহতের দাবি ইরানি গণমাধ্যমের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম আইএলএনএ।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে তেহরানে অবস্থিত তার বাসভবনে চালানো এক বিমান হামলায় ৬৯ বছর বয়সী এই নেতা এবং তার দেহরক্ষী প্রাণ হারিয়েছেন। তবে এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা সরকারি বিবৃতি পাওয়া যায়নি।মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শাসনামলের শুরুর দিকে তিনি শিয়া ধর্মীয় নেতৃত্ব, কট্টরপন্থী এবং পার্লামেন্টের রক্ষণশীল সদস্যদের ব্যাপক সমর্থন লাভ করেছিলেন। তবে তার মেয়াদের শেষ দিকে বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।বিশেষ করে তার পারমাণবিক কর্মসূচির কারণে ইরানের ওপর একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপিত হয় যার ফলে দেশটি চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়ে।ইসরায়েলবিরোধী কঠোর অবস্থানের জন্য তিনি আন্তর্জাতিক মহলে পরিচিত ছিলেন। তার শাসনকালে ইসরায়েলের বিরুদ্ধে ক্রমাগত সামরিক হুমকির কারণে ইরান আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সময়ের পরিক্রমায় তার সমর্থকরাও তার থেকে দূরে সরে যেতে থাকেন এবং মেয়াদের শেষলগ্নে তিনি খোদ কট্টরপন্থীদের কাছেও একজন বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×