হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তৈরি থাকুন, ইউক্রেন যুদ্ধ শিগগির শেষ হচ্ছে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন


ব্রাসেল্‌স, ১৭ সেপ্টেম্বর – দেড় বছরের বেশি সময় দরে চলা ইউক্রেন যুদ্ধ খুব শিগগিরই শেষ হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। তাই দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ।

রোববার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত একটি সাক্ষাৎকারে স্টলটেনবার্গ সতর্ক করে বলেছেন, প্রতিটি যুদ্ধ শুরুর সময়ে যে প্রত্যাশা থাকে তার চেয়ে বেশি সময় ধরে চলে। তাই ইউক্রেনের আমাদের আরও দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এতে করে গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ইউরোপে যুদ্ধ ফিরে আসে। তবে কিয়েভ গত বছরের জুনে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে এবং দেশের দক্ষিণ ও পূর্বের বিভিন্ন অঞ্চলে রাশিয়ান বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। যদিও পাল্টা আক্রমণে ইউক্রেনের অর্জন এখন পর্যন্ত খুবই সীমিত।

সাক্ষাৎকারে স্টলটেনবার্গ বলেন, আমরা সবাই দ্রুত শান্তি কামনা করছি। তবে একই সময়ে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে, যদি প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেনীয়রা যুদ্ধ করা বন্ধ করে দেয়, তবে তাদের দেশ আর থাকবে না।

তিনি আরও বলেন, ‘যদি প্রেসিডেন্ট পুতিন এবং রাশিয়া তাদের অস্ত্র ফেলে দেয়, তাহলে আমরা শান্তি অর্জন করতে পারব।’

এদিকে সামরিক জোট ন্যাটোতে যোগদানের বিষয়ে ইউক্রেনের উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে স্টলটেনবার্গ বলেন: ‘এতে কোনও সন্দেহ নেই যে, ইউক্রেন শেষ পর্যন্ত ন্যাটোতে (সদস্য হিসেবে) থাকবে।’

তিনি বলেন, চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিত জোটের শীর্ষ সম্মেলনে কিয়েভ ‘ন্যাটোর কাছাকাছি চলে এসেছে’। তার ভাষায়, ‘যখন এই যুদ্ধ শেষ হবে, তখন আমাদের ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দরকার। অন্যথায় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে।’

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৭ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তৈরি থাকুন, ইউক্রেন যুদ্ধ শিগগির শেষ হচ্ছে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তৈরি থাকুন, ইউক্রেন যুদ্ধ শিগগির শেষ হচ্ছে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ব্রাসেল্‌স, ১৭ সেপ্টেম্বর – দেড় বছরের বেশি সময় দরে চলা ইউক্রেন যুদ্ধ খুব শিগগিরই শেষ হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। তাই দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ। রোববার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত একটি সাক্ষাৎকারে স্টলটেনবার্গ সতর্ক করে বলেছেন, প্রতিটি যুদ্ধ শুরুর সময়ে যে প্রত্যাশা থাকে তার চেয়ে বেশি সময় ধরে চলে। তাই ইউক্রেনের আমাদের আরও দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এতে করে গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ইউরোপে যুদ্ধ ফিরে আসে। তবে কিয়েভ গত বছরের জুনে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে এবং দেশের দক্ষিণ ও পূর্বের বিভিন্ন অঞ্চলে রাশিয়ান বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। যদিও পাল্টা আক্রমণে ইউক্রেনের অর্জন এখন পর্যন্ত খুবই সীমিত। সাক্ষাৎকারে স্টলটেনবার্গ বলেন, আমরা সবাই দ্রুত শান্তি কামনা করছি। তবে একই সময়ে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে, যদি প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেনীয়রা যুদ্ধ করা বন্ধ করে দেয়, তবে তাদের দেশ আর থাকবে না। তিনি আরও বলেন, ‘যদি প্রেসিডেন্ট পুতিন এবং রাশিয়া তাদের অস্ত্র ফেলে দেয়, তাহলে আমরা শান্তি অর্জন করতে পারব।’ এদিকে সামরিক জোট ন্যাটোতে যোগদানের বিষয়ে ইউক্রেনের উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে স্টলটেনবার্গ বলেন: ‘এতে কোনও সন্দেহ নেই যে, ইউক্রেন শেষ পর্যন্ত ন্যাটোতে (সদস্য হিসেবে) থাকবে।’ তিনি বলেন, চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিত জোটের শীর্ষ সম্মেলনে কিয়েভ ‘ন্যাটোর কাছাকাছি চলে এসেছে’। তার ভাষায়, ‘যখন এই যুদ্ধ শেষ হবে, তখন আমাদের ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দরকার। অন্যথায় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে পারে।’ সূত্র: দেশ রূপান্তরআইএ/ ১৭ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×