হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ত্রয়োদশ সংসদ ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন, দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৪৮ শতাংশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন


বাংলাদেশ, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে দেশের বিভিন্ন স্থানে গণনা কার্যক্রম শুরু হয়েছে। ভোটকেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সংগ্রহ করে গণনার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবারের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচন ও গণভোটের জন্য একই বাক্সে ভোট গ্রহণ করা হয়েছে।

তবে গণনার সুবিধার্থে প্রথমে সাদা কালো রঙের সংসদ নির্বাচনের ব্যালট এবং গোলাপি রঙের গণভোটের ব্যালট পৃথক করা হচ্ছে এবং এরপর আলাদাভাবে গণনা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯ ঘণ্টা দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলে। সারা দেশে দু একটি বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে মোট ভোটের ৪৭ দশমিক ৯১ শতাংশ কাস্টিং হয়েছে।

আরও পড়ুন

ফারাক্কা চুক্তি নবায়নের কাজ চলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়েছিল কমিশন। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত দেশের কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।

এ এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ত্রয়োদশ সংসদ ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন, দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৪৮ শতাংশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ত্রয়োদশ সংসদ ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন, দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৪৮ শতাংশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] বাংলাদেশ, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে দেশের বিভিন্ন স্থানে গণনা কার্যক্রম শুরু হয়েছে। ভোটকেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সংগ্রহ করে গণনার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবারের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচন ও গণভোটের জন্য একই বাক্সে ভোট গ্রহণ করা হয়েছে।তবে গণনার সুবিধার্থে প্রথমে সাদা কালো রঙের সংসদ নির্বাচনের ব্যালট এবং গোলাপি রঙের গণভোটের ব্যালট পৃথক করা হচ্ছে এবং এরপর আলাদাভাবে গণনা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯ ঘণ্টা দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলে। সারা দেশে দু একটি বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে মোট ভোটের ৪৭ দশমিক ৯১ শতাংশ কাস্টিং হয়েছে।এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়েছিল কমিশন। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত দেশের কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।এ এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×