হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

থাইল্যান্ডে আতশবাজি গুদামে বিস্ফোরণে প্রাণ গেলো ৯ জনের, আহত শতাধিক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩০ জুলাই ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


ব্যাংকক, ২৯ জুলাই – থাইল্যান্ডে একটি আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১৫ জনের বেশি।

ঘটনাটি ঘটেছে শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের একটি মার্কেটে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার সীমান্তবর্তী সুঙ্গাই কোলেকে স্থানীয় সময় ৩টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, নির্মাণ কাজ চলার কারণে বিস্ফোরণ ঘটতে পারে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কেটের আগুন এখন নিয়ন্ত্রণে। ঢালাইয়ের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে।

একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পরপরই কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে মার্কেটের আশপাশে। অনেক দোকান, গাড়ি এবং ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয় শক্তিশালী বিস্ফোরণে।

থাইল্যান্ডে নির্মাণ কাজের সময় দুর্ঘটনা বাড়ছে। গত মাসে রাজধানী ব্যাংককে সেতুতে কাজ চলার সময় ধসে দুই জনের মৃত্যু হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

থাইল্যান্ডে আতশবাজি গুদামে বিস্ফোরণে প্রাণ গেলো ৯ জনের, আহত শতাধিক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

থাইল্যান্ডে আতশবাজি গুদামে বিস্ফোরণে প্রাণ গেলো ৯ জনের, আহত শতাধিক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ব্যাংকক, ২৯ জুলাই – থাইল্যান্ডে একটি আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১৫ জনের বেশি। ঘটনাটি ঘটেছে শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের একটি মার্কেটে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার সীমান্তবর্তী সুঙ্গাই কোলেকে স্থানীয় সময় ৩টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, নির্মাণ কাজ চলার কারণে বিস্ফোরণ ঘটতে পারে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কেটের আগুন এখন নিয়ন্ত্রণে। ঢালাইয়ের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পরপরই কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে মার্কেটের আশপাশে। অনেক দোকান, গাড়ি এবং ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয় শক্তিশালী বিস্ফোরণে। থাইল্যান্ডে নির্মাণ কাজের সময় দুর্ঘটনা বাড়ছে। গত মাসে রাজধানী ব্যাংককে সেতুতে কাজ চলার সময় ধসে দুই জনের মৃত্যু হয়। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৯ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×