হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি প্ল্যান্টে ভয়াবহ আগুন, নিহত ২০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন


সিউল, ২৪ জুন – দক্ষিণ কোরিয়ায় একটি ব্যাটারি প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই চীনা শ্রমিক। সোমবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। কারখানাটিতে লিথিয়াম ব্যাটারি উৎপাদন করা হতো।

স্থানীয় দমকল কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৮ জন চীনা শ্রমিক, দুজন দক্ষিণ কোরিয়ান ও একজন লাওতিয়ান ছিলেন। অন্য একজনের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, আগুনের সূত্রপাতের সময় প্রায় ৬৭ জন কর্মচারী কারখানায় কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের কারণ এখনো তদন্তাধীন ও কর্তৃপক্ষ নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিম জিন-ইয়ং বলেন, রাজধানী সিউলের দক্ষিণে হোয়াসিয়ংয়ে ব্যাটারি প্রস্তুতকারক অ্যারিসেল পরিচালিত একটি কারখানায় আগুন লাগে। প্রায় ৩৫ হাজার ইউনিটের একটি গুদামের ভেতর ব্যাটারি সেলের সিরিজ বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দেশটির ইয়োনহাপ সংবাদ সংস্থা বলছে, এখন পর্যন্ত প্রায় ২২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। লাইভ টিভি ফুটেজে দেখা যায়, দমকলকর্মীরা ক্ষতিগ্রস্ত স্টিল ও কংক্রিট বিল্ডিং স্প্রে করছেন। কারখানার উপরের স্তরের কিছু অংশ ধসে পড়েছে ও বিল্ডিংয়ের বড় অংশগুলো উড়ে গিয়ে রাস্তায় পড়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৪ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি প্ল্যান্টে ভয়াবহ আগুন, নিহত ২০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি প্ল্যান্টে ভয়াবহ আগুন, নিহত ২০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিউল, ২৪ জুন – দক্ষিণ কোরিয়ায় একটি ব্যাটারি প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই চীনা শ্রমিক। সোমবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। কারখানাটিতে লিথিয়াম ব্যাটারি উৎপাদন করা হতো।স্থানীয় দমকল কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৮ জন চীনা শ্রমিক, দুজন দক্ষিণ কোরিয়ান ও একজন লাওতিয়ান ছিলেন। অন্য একজনের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, আগুনের সূত্রপাতের সময় প্রায় ৬৭ জন কর্মচারী কারখানায় কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের কারণ এখনো তদন্তাধীন ও কর্তৃপক্ষ নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিম জিন-ইয়ং বলেন, রাজধানী সিউলের দক্ষিণে হোয়াসিয়ংয়ে ব্যাটারি প্রস্তুতকারক অ্যারিসেল পরিচালিত একটি কারখানায় আগুন লাগে। প্রায় ৩৫ হাজার ইউনিটের একটি গুদামের ভেতর ব্যাটারি সেলের সিরিজ বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।দেশটির ইয়োনহাপ সংবাদ সংস্থা বলছে, এখন পর্যন্ত প্রায় ২২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। লাইভ টিভি ফুটেজে দেখা যায়, দমকলকর্মীরা ক্ষতিগ্রস্ত স্টিল ও কংক্রিট বিল্ডিং স্প্রে করছেন। কারখানার উপরের স্তরের কিছু অংশ ধসে পড়েছে ও বিল্ডিংয়ের বড় অংশগুলো উড়ে গিয়ে রাস্তায় পড়েছে।সূত্র: জাগো নিউজআইএ/ ২৪ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×