হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিমুক্ত নির্বাচন উপহার দেওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০০ অপরাহ্ন


ঢাকা, ১৪ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দল-মতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

চকরিয়ায় রাতের আঁধারে মশাল জ্বেলে ঝটিকা মিছিল যুবলীগ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। তাই আচরণবিধি যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি না, সে বিষয়ে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি কোনো নিষিদ্ধ সংগঠন যাতে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে এবং কোনো ঘটনা রাজনৈতিকভাবে অপব্যবহার না হয়, সেদিকেও নজর রাখতে হবে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এ কারণে নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যেন কোনো ধরনের অভিযোগ না ওঠে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বলেন, দায়িত্বপ্রাপ্ত সব পুলিশ সদস্যকে নির্বাচনী আচরণবিধি মেনে দায়িত্ব পালন করতে হবে।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিট ও থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিমুক্ত নির্বাচন উপহার দেওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিমুক্ত নির্বাচন উপহার দেওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দল-মতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। তাই আচরণবিধি যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি না, সে বিষয়ে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি কোনো নিষিদ্ধ সংগঠন যাতে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে এবং কোনো ঘটনা রাজনৈতিকভাবে অপব্যবহার না হয়, সেদিকেও নজর রাখতে হবে।তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এ কারণে নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যেন কোনো ধরনের অভিযোগ না ওঠে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বলেন, দায়িত্বপ্রাপ্ত সব পুলিশ সদস্যকে নির্বাচনী আচরণবিধি মেনে দায়িত্ব পালন করতে হবে।সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিট ও থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এনএন/ ১৪ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×