কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালীতে দাঁড়িপাল্লা মার্কার বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে জামায়াতে ইসলামী তথা ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ।
তিনি বলেন, বৈষম্যেহীন পরিবর্তনের বাংলাদেশ গড়তে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। এতে করে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। সৎ ও খোদাভীরু যোগ্য নেতৃত্বই পারে উন্নয়ন বঞ্চিত এলাকার চিত্র পাল্টে দিতে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে মানবিক বাংলাদেশ গড়ার জন্য বিজয়ের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ধর্মবর্ণ নির্বিশেষে সবার কাছে ভোট চাই।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে বদরখালী ইউনিয়ন পরিষদ মাঠে দাঁড়িপাল্লার সমর্থনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম ও জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
এসময় জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা সেক্রেটারি মুহাম্মদ হোসনে মোবারক, হারবাং ইউপির সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, সাবেক ছাত্রনেতা এডভোকেট মামুনুর রশিদ, জামায়াত নেতা মাওলানা আবুল বাশার, এম. ওমর আলীসহ এগারো দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন