হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দাপট দেখাচ্ছে শীত, ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে তাপমাত্রা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন


ঢাকা, ০৪ ডিসেম্বর – অবশেষে শীত তার দাপট দেখাতে শুরু করেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা দ্রুত নামতে চলেছে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাত থেকে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে বলে সতর্ক করা হয়েছে। এর ফলে উত্তরের হিমেল হাওয়ায় কাবু হতে পারে জনজীবন।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ প্রতিবেদককে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

সংস্থাটি জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রার পূর্বাভাস অনুযায়ী, এলাকাভেদে শীতের তীব্রতা ভিন্ন হতে পারে। বৃহস্পতিবার থেকে আগামী সোমবার (৮ ডিসেম্বর) পর্যন্ত তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, শ্রীমঙ্গল ও এর আশেপাশের এলাকায়। এই অঞ্চলগুলোতে তীব্র শীত অনুভূত হবে। এই জেলাগুলোতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে।

এই সময়ে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে যেসব জেলায়- গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, কুমিল্লা, ফেনী, গোপালগঞ্জ, খাগড়াছড়ি ও এর আশেপাশের এলাকা। এই অঞ্চলগুলোতেও উল্লেখযোগ্য পরিমাণে ঠান্ডা অনুভূত হবে।

আর দেশের বাকি জেলাগুলোতে রাতের তাপমাত্রা সাধারণত ১৬ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এই এলাকাগুলোতে শীতের তীব্রতা কিছুটা কম হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৪ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দাপট দেখাচ্ছে শীত, ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে তাপমাত্রা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দাপট দেখাচ্ছে শীত, ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে তাপমাত্রা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ ডিসেম্বর – অবশেষে শীত তার দাপট দেখাতে শুরু করেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা দ্রুত নামতে চলেছে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাত থেকে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে বলে সতর্ক করা হয়েছে। এর ফলে উত্তরের হিমেল হাওয়ায় কাবু হতে পারে জনজীবন।বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ প্রতিবেদককে এ তথ্য জানিয়েছে।সংস্থাটি জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রার পূর্বাভাস অনুযায়ী, এলাকাভেদে শীতের তীব্রতা ভিন্ন হতে পারে। বৃহস্পতিবার থেকে আগামী সোমবার (৮ ডিসেম্বর) পর্যন্ত তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, শ্রীমঙ্গল ও এর আশেপাশের এলাকায়। এই অঞ্চলগুলোতে তীব্র শীত অনুভূত হবে। এই জেলাগুলোতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে।এই সময়ে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে যেসব জেলায়- গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, কুমিল্লা, ফেনী, গোপালগঞ্জ, খাগড়াছড়ি ও এর আশেপাশের এলাকা। এই অঞ্চলগুলোতেও উল্লেখযোগ্য পরিমাণে ঠান্ডা অনুভূত হবে।আর দেশের বাকি জেলাগুলোতে রাতের তাপমাত্রা সাধারণত ১৬ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এই এলাকাগুলোতে শীতের তীব্রতা কিছুটা কম হবে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৪ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×